মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

প্রথমবারের মতো শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় ওষুধের অনুমোদন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শিশুদের ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহারযোগ্য ওষুধের অনুমোদন দেওয়া হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই আফ্রিকার দেশুগুলোতে এর প্রয়োগ শুরু হবে।

ম্যালেরিয়ায় আক্রান্ত শিশুদের জন্য ওষুধ এখনো বাজারে আছে। কিন্তু একেবারেই ছোটো শিশুদের (যাদের ওজন সাড়ে চার কেজির কম) সুনির্দিষ্ট কোনো ওষুধ এতোদিন ছিল না।

এতদিন এসব শিশুদের চিকিৎসার ক্ষেত্রে বড় বাচ্চাদের জন্য থাকা ওষুধই প্রয়োগ হয়ে আসছিলো, যা খুব ছোটো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ঝুঁকির বিষয় বলে বিশেষজ্ঞরা মত দিয়ে আসছিলেন।

এখন ওষুধ কোম্পানি নোভার্টিসের নতুন একটি ওষুধকে সুইজারল্যান্ড কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। কোম্পানিটি ‘মুনাফার জন্য নয়’ নীতির ভিত্তিতে এটি উৎপাদন করবে।

কোম্পানিটির প্রধান নির্বাহী ভাস নারাসিমহান বলেন, ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তিন দশকের বেশি সময় ধরে বিরামহীনভাবে কাজ করেছি আমরা। আমাদের অংশীদারদের সঙ্গে নিয়ে নবজাতক ও অল্প বয়সী বাচ্চাদের জন্য প্রথমবারের মতো ক্লিনিক্যালি প্রমাণিত ওষুধ উদ্ভাবন করতে পেরে আমরা গর্বিত।

ম্যালেরিয়ার কারণে ২০২৩ সালে ৫ লাখ ৯৭ হাজার মানুষের মৃত্যু হয়। এর বেশিরভাগই ছিল আফ্রিকায় এবং এর মধ্যে তিন চতুথাংশই ছিল পাঁচ বছরের কম বয়সী শিশু।

নোভার্টিস যে ওষুধ তৈরি করেছে সেটিতে সহযোগিতা করেছে সুইজারল্যান্ডভিত্তিক অলাভজনক সংস্থা মেডিসিনস ফর ম্যালেরিয়া ভেনচার (এমএমভি)। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৫,/রাত ৮:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit