রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর দিনাজপুর প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান॥-এমপি জাহাঙ্গীর লালমনিরহাটে শিঘ্রই নির্মিত হচ্ছে ১৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল—–ত্রাণমন্ত্রী দুলু নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সংসদে উপস্থাপন করা হয়েছে–এমপি বাবু বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর ফোনকল, কী কথা হলো? ৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা

চশমার কাচ পরিষ্কার করবেন যেভাবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৮০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক :  দিন দিন চশমা পরিধান করা মানুষের সংখ্যা বাড়ছে। এর মূল কারণ আমাদের জীবনযাপন। জীবনযাপনে পরিবর্তনের ফলে নানা রোগের সঙ্গে চোখেও দেখা দেয় সমস্যা। এসবের জন্য পরতে হয় চশমা।

চশমা ব্যবহারের সঙ্গে অনেকেই এর যত্ন নিতে জানেন না। হাতের সামনে যা পান তা দিয়েই চশমা মুছে ফেলেন। হোক তা জামার কাপড়, কিংবা তুলা। অনেকে আবার চশমা নোংরা হলে শুধু ফুঁ দিয়ে ধুলা উড়িয়ে দেন।

বিশেষজ্ঞরা বলছেন, চশমা পরিষ্কারের ক্ষেত্রে এভাবে হেলাফেলা করা উচিত নয়। এর ফলে চশমার লেন্স নষ্ট হতে পারে। তবে কিভাবে পরিষ্কার করবেন চশমার কাচ, জেনে নিন-

চশমা মোছার ক্ষেত্রে সব সময়ই পাতলা টিস্যু ব্যবহার করা উচিত। কাপড় দিয়ে মুছলে কাপড়ের সুতা থেকে লেন্সে দাগ লাগতে পারে। বিষয়টা আরেকটু বুঝিয়ে বললে চশমার কাচে ধুলা জমে। আর তা যদি কাপড় দিয়ে মোছা হয়, সেই ধুলা আর কাপড়ের ঘষায় কাচে স্ক্র্যাচ পড়তে পারে। কিন্তু টিস্যুতে সে সম্ভাবনা থাকে না।

বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে পানি দিয়ে হালকা করে চশমার কাচ ধুয়ে নিন। তারপর টিস্যু দিয়ে মুছে নিন। টিস্যু না থাকলে একটা খবরের কাগজের টুকরা পানিতে ভিজিয়েও মুছে নিতে পারেন। দেখবেন, এর ফলে চশমার কাচ ঝকঝকে হবে।

বাজারে চশমা পরিষ্কার করার সলিউশনও পাওয়া যায়। সেটা কাচে লাগিয়ে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। তবে কখনোই মুখের ভাপ দিয়ে চশমা পরিষ্কার করবেন না। এতে কাচ নষ্ট হতে পারে।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৫,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit