শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

হাসপাতালের যাওয়ার পথে ট্রাক চাপায় বাবা-ছেলের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৬৪ Time View

ডেস্ক নিউজ : সিরাজগঞ্জের সলঙ্গার চড়িয়া মধ্যপাড়ায় ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিক্সা যাত্রী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক ছেলেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে মহাসড়কের সলঙ্গার চড়িয়া মধ্যপাড়ার নুর জাহান হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সলঙ্গা ইউনিয়নের পুরনাবেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আব্দুল মান্নান তার দুই ছেলেকে নিয়ে নিজেদের অটোরিক্সায় চিকিৎসার জন্য সিরাজগঞ্জ শহরের শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। তারা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে খানাখন্দ থাকায় অটোরিক্সাটি মহাসড়কের মাঝামাঝি দিয়ে যাচ্ছিলেন। এ সময় হাটিকুমরুল থেকে বনপাড়াগামী দ্রুতগতির একটি ট্রাক গাড়িটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী আব্দুল মান্নান খান্দকার ও তার ছেলে জুয়েল খন্দকার মারা যায়। আহত হন বড় ছেলে রাসেল খন্দকার।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ লাশ ও আহত ব্যক্তিকে উদ্ধার করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৫,/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit