মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

বেনফিকাকে উড়িয়ে চেলসি, স্বদেশি ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পালমেইরাস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল বেনফিকা ও চেলসি। পুরো ম্যাচে আধিপত্য করে খেলেছে ইংলিশ জায়ান্টরা। ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নিয়ে ১২টি-ই গোলমুখে রেখেছিল তারা। অন্যদিকে ৮ শট নিয়ে ৫টি লক্ষ্য বরাবর রাখতে পেরেছিল বেনফিকা।

আধিপত্য করলেও নির্ধারিত সময়ের খেলায় খুব একটা সুবিধা করতে পারেনি চেলসি। একের পর এক আক্রমণ ব্যর্থ হওয়ার পর ৬৪তম মিনিটে গিয়ে প্রথম গোলের দেখা পায় তারা। ডি-বক্সের বাইরে বাঁ কোণ থেকে দারুণ এক ফ্রি-কিক শটে জাল খুঁজে নেন রিচ জেমস। ঝাঁপিয়ে পড়েও বল আটকাতে পারেননি বেনফিকা গোলরক্ষক আনাতোলি ত্রুবিন। এই এক গোলেই জয় নিশ্চিতের পথে ছিল চেলসি।
 
কিন্তু যোগ করা সময়ে বক্সে চেলসি খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে বেনফিকা। ভিআর চেকে রেফারিও সন্তুষ্ট হন। সফল স্পটকিকে দলকে সমতায় ফেরান আনহেল ডি মারিয়া। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে এবার আর বেনফিকাকে পাত্তা দেয়নি চেলসি। ১০৮তম মিনিটে ক্রিস্টোফার এনকুনকু, ১১৪তম মিনিটে পেদ্রো নেতো আর ১১৭তম মিনিটে কিয়েরনান ডুসবারি-হল গোল করে চেলসিকে ৪-১ গোলের বড় জয় এনে দেন।
 
এদিকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করেছে দুই ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও বোতাফোগো।ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে ১২০ মিনিটের লড়াইয়ে বোতাফাগোকে ১-০ গোলে হারিয়েছে পালমেইরাস। দুই দলের রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা ম্যাচের একমাত্র গোলটি এসেছে ১০০ মিনিটে। গোলটি করেছেন পালমেইরাসের বদলি তারকা পলিনিও। ডানপ্রান্ত ধরে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারকে ড্রিবল করে নিচু কোণাকুণির শটে গোল আদায় করে নেন পলিনিও।

ম্যাচের বাকি সময়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা করে বোতাফোগো। তবে ১১৬ মিনিটে পালমেইরাস ১০ জনের দলে পরিণত হলেও খুব একটা সুবিধা করতে পারেনি তারা। তাতে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে পালমেইরাস। ক্লাব বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের চার ক্লাবের সবগুলো জায়গা করে নিয়েছিল। সেখান থেকে প্রথম ক্লাব হিসেবে বিদায় নিলো বোতাফোগো। পালমেইরাস শেষ আটে পৌঁছালো। ফ্লামেঙ্গোর ভাগ্য নির্ধারণ হবে রোববার রাতে আর ফ্লমিনেন্সের ম্যাচ সোমবার রাতে।

 

 

কিউএনবি/আয়শা//২৯ জুন ২০২৫, /বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit