শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ভূমিকম্প অনুভূত ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দৃঢ় সমর্থনের প্রশংসায় বিশ্বনেতারা হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে চাঁদার দাবিতে গভীর নলকুপ দখল করে তালা লাগিয়ে দেন  রাস্তার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। রবিবার (২৯ জুন) ভোরে দেশটির মধ্যাঞ্চলে এই ভূকম্পন হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, ক্ষয়ক্ষতিরও কোনো তথ্য নেই।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)-এর তথ্য অনুসারে, পাকিস্তানের মধ্যাঞ্চলে রবিবার ভোরে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মানির ভূ-তাত্ত্বিক এই গবেষণা কেন্দ্রটি জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫।

জিএফজেড আরও জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে উৎপন্ন হওয়ায় এটি ছিল অগভীর এবং এর কম্পন তীব্রভাবে অনুভূত হয়।

এদিকে ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে।

এই ৫.৫ মাত্রার ভূমিকম্পটি পাকিস্তানে সম্প্রতি সংঘটিত বেশ কয়েকটি ভূমিকম্পের সর্বশেষ সংযোজন। এর আগে চলতি মাসের শুরুতেই, জুলাইয়ের শুরুতে ৪.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প পাকিস্তানে আঘাত হেনেছিল বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।

সূত্র: রয়টার্সইন্ডিয়া টুডে

 

কিউএনবি/অনিমা/২৯ জুন ২০২৫, /সকাল ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit