শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

বাবার হয়ে গয়না ডেলিভারি দিতেন জিতেন্দ্র, এক বিদ্রুপে পাল্টায় ভাগ্য

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩১ Time View

বিনোদন ডেস্ক  : ইন্ডিয়ান আইডল ১৩-র সেটে বিশেষ অতিথির আসনে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেতা জিতেন্দ্র। মঞ্চে উপস্থিত প্রতিযোগী, বিচারক বিশাল দাদলানি, নেহা কক্কর এবং হিমেশ রেশমিয়ার সঙ্গে নিজের জীবনের কঠিন লড়াইয়ের কথা শেয়ার করে নিয়েছিলেন জিতেন্দ্র। তিনি জানান, তার বাবার যোগাযোগের ভিত্তিতেই তিনি বলিউডে প্রথম পা রাখার সুযোগ পান। অভিনেতার বাবা অর্থাৎ অমরনাথ কাপুর সিনেমা নির্মাতাদের গয়না সরবরাহের কাজ করতেন। জিতেন্দ্র স্টুডিওতে তা পৌঁছে দিয়ে বাবাকে সাহায্য করতেন।

একবার জুনিয়র আর্টিস্ট হওয়ার জন্য ডাক আসে তার। শুটিং লোকেশন ছিল মুম্বাই থেকে বহু দূরে। অনেকটাই সময় লেগে যায় জিতেন্দ্রর। ফলে কল-টাইমের আধঘণ্টা পরে উপস্থিত হন তিনি। সিনেমার পরিচালক রীতিমতো মেজাজ হারিয়ে তাকে বাড়ি ফেরত পাঠানোর নির্দেশ দেন। জিতেন্দ্র যখন তার বাবাকে ফোন করেছিলেন এক প্রকার অভিমান জানাতেই। ভেবেছিলেন সমবেদনা পাবেন। কিন্তু তেমনটা ঘটে না। 

তিনি বিচারকদের বলেন, আমার বাবা যা বলেছিলেন তা আমার জীবনের গতিপথ পাল্টে দিয়েছিল। বাবা বলেছিলেন, আমার কোলে এসে বস। বাবার কথায় অবাক হয়েছিলাম।

এই ঘটনাই এক প্রকার জিতেন্দ্রকে সোজা করে দিয়েছিল। তিনি অবাক হয়েছিলেন এটা দেখে যে, তার ভুলের জন্য তার বাবা কোনও সহানুভূতি দেখাতে চান না। উল্টে তাকে বিদ্রুপ করেন। পরের দিন থেকে একঘণ্টা আগে সেটে পৌঁছে যেতেন তিনি।

কিউএনবি/অনিমা//২৮ জুন ২০২৫, /সকাল ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit