বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নোয়াখালীতে ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেপ্তার, অতঃপর…..

নোয়াখালী প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ৪হাজার পিস ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মিদের তথ্য দিতে অনীহা দেখানো হয়। গ্রেপ্তার পুলিশ কনস্টেবলের নাম মো.মোস্তফা খালেদ (৩০)। তিনি বেগমগঞ্জের চৌমুহনী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং চট্রগ্রামের জেলার মৃত আব্দুল গফুরের ছেলে। গতকাল মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদেরর ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। একপর্যায়ে অভিযানে ৪হাজার পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল মোস্তফাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা নেওয়া হয়। বুধবার দুপুরের দিকে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।  

যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লিটন দেওয়ান বলেন, এ বিষয়ে তিনি পরে কথা বলবেন। পরে একাধিকবার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি। তবে এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক এ প্রতিবেদককে বলেন, এ বিষয়ে বেগমগঞ্জ থানার ওসির সাথে কথা বলেন। তবে তিনি জেলায় কর্মরত আরেক গণমাধ্যম কর্মিকে জানিয়েছেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একই সাথে কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।  

 

কিউএনবি/আয়শা//২৫ জুন ২০২৫, /রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit