রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

বাংলা গানে রাহাত ফতেহ আলি খান, সঙ্গে রুবাইয়াত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : উপমহাদেশের কিংবদন্তি কাওয়ালি শিল্পী ও জনপ্রিয় গায়ক রাহাত ফতেহ আলি খান এবার কণ্ঠ দিলেন বাংলা গানে। বাংলাদেশের দর্শক-শ্রোতাদের জন্য এ যেন এক চমকপ্রদ উপহার। গানটির শিরোনাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’। গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। 

গানের কথা লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল এবং  সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজা কাশেফ। সম্প্রতি দুবাইয়ের প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিওতে রেকর্ড হয়েছে গানটি। প্রযোজনায় রয়েছে দেশের অন্যতম অডিও লেবেল ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

রাহাতের সঙ্গে গান গাইতে পারা নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুবাইয়াত। এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানান, ‘লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দেখা হলে তিনি জানান বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা। তিনি এও বলেন যে, তিনি বাংলা গান গাইতে চান। তখন রাজা কাশেফ তাকে এই গানটি করার প্রস্তাব দেন। তিনি রাজি হয়ে গেলেন। খুব আন্তরিকতার সঙ্গে গানটি গাইলেন। ’

রুবাইয়াত আরও বলেন, ‘গানটিতে কণ্ঠ দেওয়ার সময় বারবার তিনি (রাহাত) বলছিলেন, গানটির কথা, সুর ও সংগীত তার খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হলো আমি আকাশের চাঁদ হাতে পেলাম। আমি মনে করি এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন। আমি আমার গায়কীর সেরাটা দিয়েছি এই গানে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’এদিকে সুরকার রাজা কাশেফ জানিয়েছেন, গানটির ভিডিও খুব শিগগিরই লন্ডনের বিভিন্ন লোকেশনে শুট করা হবে এবং পরে বিশেষ আয়োজনের মাধ্যমে প্রকাশ করা হবে এই দ্বৈত গান।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৫, /রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit