বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

খাট সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু   

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৪৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মো.আমির হোসেন শামীম (১৩) একই ওয়ার্ডের সোলেমান মিস্ত্রি বাড়ির আজগর হোসেন সুজনের ছেলে এবং স্থানীয় চরএলাহী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।  

স্থানীয়রা জানায়, সকাল থেকে প্রবাসী সুজনের বসতঘরের চারপাশে মাটির ঢেলা পাকা করার কাজ শুরু করে নির্মাণ শ্রমিকরা। এজন্য তার ছেলে শামীম ও তার মাায়ের সাথে ভিতরের একটি কক্ষ থেকে খাট সরানোর কাজ শুরু করেন। ওই সময় খাট থেকে তাদের হাত ফসকে গিয়ে বসতঘরের মাঝখানে থাকা টিনের বেড়ার ওপর পড়ে। এতে তারা মা-ছেলে দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরুতর অবস্থায় শামীমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।      

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৫, /সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit