বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ জনতা পার্টির ২১ দফা রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

বিয়ের প্রলোভনে ধর্ষণ, অভিযুক্ত নরসিংদী ডিসি অফিসের সহকারী নাজির

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৬৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী নাজির ইকরাম হোসেন (৪২)-এর বিরুদ্ধে এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, প্রেম ও বিয়ের আশ্বাস দিয়ে তাকে মাধবদীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করেন তিনি।

ভুক্তভোগী নারী জানান, তিনি প্যারালাইসিস আক্রান্ত মুক্তিযোদ্ধা পিতার জন্য হুইল চেয়ারের আবেদন করেছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখান থেকে পাওয়া মোবাইল নম্বরে ফোন করে সহায়তার আশ্বাস দেন সহকারী নাজির ইকরাম হোসেন। এরপর ফোনালাপের মাধ্যমে ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক এগিয়ে নেন তিনি।

ওই সম্পর্কের সুযোগ নিয়ে ইকরাম হোসেন ভুক্তভোগীর কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন এবং একাধিকবার বিভিন্ন জেলায় ভ্রমণে নিয়ে যান। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে গত ৯ মার্চ সন্ধ্যায় তাকে মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন গাজী আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে কাজী এসে বিয়ে পড়াবেন বলে জানিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার মাঝেই কক্ষে একাধিকবার ধর্ষণ করেন ইকরাম।

১০ মার্চ সকাল পর্যন্ত হোটেল কক্ষে অবস্থান করে দফায় দফায় ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় ওই নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিঁড়ে গেলে তা মেরামতের কথা বলে নিয়ে নেন তিনি। পরে বিয়ের জন্য চাপ দিলে ইকরাম হোসেন চাকরির সীমাবদ্ধতা দেখিয়ে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে গত ১৬ জুন তিনি স্পষ্টভাবে বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং ধার নেওয়া টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত দিতে অস্বীকৃতি জানান।

ভুক্তভোগী বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সারার অভিকে মৌখিকভাবে জানান, কিন্তু কোনো সাড়া না পেয়ে থানায় গেলে আদালতে অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়। পরে তিনি ২৩ জুন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

আদালতের বিচারক মোঃ আলী আহসান অভিযোগটি আমলে নিয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর করে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, “আদালতের নির্দেশ এখনও হাতে পাইনি। আদেশ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অভিযুক্ত ইকরাম হোসেন নরসিংদী পৌর এলাকার পূর্ব ভেলানগরের বাসিন্দা এবং জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী নাজির হিসেবে কর্মরত। বর্তমানে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit