মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম

৬ দফা দাবিতে কালকিনিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারীরা জানান, তাদের সমমর্যাদার বিভিন্ন দফতরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, সহকারী তহশিলদারগণসহ আরও অনেক দফতরের কর্মচারী নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছেন। অথচ স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে। এজন্য নিয়োগ বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিংয়ের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা চান তারা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বিভিন্ন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে নানা ধরনের মহামারিতে আমরা টিকাদান কর্মসূচি পালন করে আসছি। অথচ সরকার আমাদের এই অবদানের কথা ভুলে যায়। নানা সময়ে আমাদের বিভিন্ন আশ্বাস দেয়া হলো আজ পর্যন্ত তার কোনটাই বাস্তবায়িত হয়নি।তাই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।

বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কালকিনি উপজেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন বলেন, সমপর্যায়ে বিভিন্ন দফতরের কর্মচারীদের সাথে বৈষম্য দেখে আমাদের স্বাস্থ্য সহকারীদের মাঝে ক্ষোভের বীজ দানা বেঁধেছে। এটা স্বাস্থ্য সহকারীগণের জন্য লজ্জাজনক একটি বিষয়। দ্রুত আমাদের দাবিগুলো মেনে না নিলে আমরা আগামীতে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি হলো-

১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান এবং ১৪ তম গ্রেড প্রদান।

২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদপ্রাপ্তদের ১১তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।

৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে।

৪. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও সকলকেই প্রশিক্ষণ বিহীন স্নাতন পাশ স্কেলে আত্তীকরণ করতে হবে।

৫. বেতন স্কেল উন্নতি/পুনঃনির্ধারণের পূর্বে স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকগণ যতসংখ্যক টাইম স্কেল (১/২/৩ টি)/উচ্চতর স্কেল (১/২ টি) প্রাপ্ত/প্রাপ্ত হয়েছেন তা উন্নীত পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।

৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লেমা (এস আই টি) কোর্স সম্পূর্নকারী স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকগণ ডিপ্লেমা সম্পর্নকারী সমমান হিসেবে গণ্য করতে হবে।

কর্মসূচিতে উপজেলার প্রায় অর্ধশত স্বাস্থ্য সহকারী অংশ নেয়৷

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৫, /বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit