শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান? এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’

বাংলা সিনেমা নষ্ট করতে একটি মহল উঠে পড়ে লেগেছে: শাকিব খান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : বাংলা সিনেমা নষ্ট করতে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। আজ রোববার (২৩ জুন) সন্ধ্যায় রাজধানীর সনি সিনেপ্লেক্সে আয়োজিত ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ শো’তে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলা সিনেমা আজ পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। বাংলা সিনেমা সম্মানের সঙ্গে পুরো বিশ্বে চলছে। সেই জায়গা নষ্ট করে দিতে একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। অর্থাৎ যে সিনেমাটা ভালো চলছে সেটাকে টার্গেটে নিয়ে পাইরেসি করা হচ্ছে। এ সময় একে শুধু সিনেমার বিরুদ্ধে নয়, বরং এটা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি।

সিনেমার শুরুর আগে শাকিব বলেন, সেই জাতি সবচেয়ে বেশি উন্নত যে জাতি সাংস্কৃতিক দিক থেকে এগিয়ে যায়। আমাদের সিনেমা ও কৃষ্টি কালচার নিয়ে যখন এগিয়ে যাচ্ছি ঠিক তখনই আমাদের সিনেমা পাইরেসি করে দেওয়া হচ্ছে। এর আগে, ‘বরবাদ’ সিনেমার ক্ষেত্রে আমরা সেটা দেখেছি। আর এখন ‘তাণ্ডব’ সিনেমার ক্ষেত্রে আরও আগে পাইরেসি করে দেয়া হলো।

এ সময়, পাইরেসি হলেও দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে ‘তাণ্ডব’ সিনেমাটি দেখছে উল্লেখ করে দর্শক ও প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।বিশেষ শোতে উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি অভিনয়শিল্পী গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সাবিলা নূর, এ কে আজাদ সেতু, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, দীপা খন্দকার, মন্দিরা চক্রবর্তী, সংগীতশিল্পী জেফার রহমান, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ আরও অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit