শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

চাঁদপুরে ৩ শিক্ষার্থীর স্বপ্ন পূরণে ডিসির সহায়তা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৫৫৮ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুরের তিন শিক্ষার্থীর স্বপ্ন পূরণে এগিয়ে এসেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। সোমবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে নগদ টাকা দেন তিনি। শিক্ষার্থী সুমাইয়া আফরোজ ও সিনহা আক্তারকে ২৫ হাজার টাকা করে এবং রাশেদুল ইসলামকে ১৫ হাজার টাকা দেওয়া হয়।

শিক্ষার্থী সুমাইয়া আফরোজ বলেন, আমি ঢাবির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেছি। কিন্তু, পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছিলাম না। শিক্ষার্থী সিনহা আক্তার বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে চান্স পেয়েছি। কিন্তু, আমার পরিবারের অবস্থা তেমন একটা ভালো নয়। বিশেষ করে আমার বাবা না থাকার কারণে আমার পড়াশোনা চালানো খুবই কষ্টকর হয়ে গেছে। সে জন্যে জেলা প্রশাসকের কাছে ভর্তি হতে অনুদানের আবেদন করি।’

শিক্ষার্থী রাশেদুল ইসলাম বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে চান্স পেয়েছি। অর্থের অভাবে ভর্তি হতে পারছিলাম না। জেলা প্রশাসকের এ সহায়তা আমার অনেক উপকারে আসবে। ডিসি মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমার জেলার মেধাবী শিক্ষার্থীরা টাকার অভাবে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না, আমি জেনে তা হতে দিতে পারি না। আমার কাছে তিন শিক্ষার্থী এসে আবেদন করেছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে আমি তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্যে এ সহায়তা দিয়েছি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit