রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার?

চাঁদপুরে এক ইলিশের দাম ১৩ হাজার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩০৪ Time View

ডেস্ক নিউজ : চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ নেই বললেই চলে। তারপরও জেলেদের জালে যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে তা খুবই কম; যার কারণে হতাশ স্থানীয় জেলেরা। তবে চাঁদপুর মাছঘাটে ইলিশ সরবরাহ কম থাকলেও চলতি মাসের শুরু থেকে জেলেরা বড় সাইজের ইলিশ পাচ্ছেন। সোমবার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে জেলেদের জালে ধরা পড়ে আড়াই কেজি ওজনের একটি ইলিশ; যা পাইকারি আড়তে নিলামে তুলে বিক্রি হয়েছে ১৩ হাজার ১৫০ টাকায়।

সকালে ইলিশ ঘাটে উত্তম দাসের আড়তে মেঘনা নদীতে ধরা পড়া আড়াই কেজি ওজনের ইলিশটি নিয়ে আসা হয়। সেখানে বিক্রির জন্য হাঁকডাকে অন্তত ১৫ ব্যবসায়ী নিলামে অংশ নেন। পরে ১৩ হাজার ১৫০ টাকায় কিনে নেন নবীর হোসেন নামে এক ব্যবসায়ী। ব্যবসায়ী নবীর হোসেন জানান, জুন মাস থেকে জেলেরা বড় আকারের ইলিশ পাচ্ছেন; যা আগে দেখা যায়নি। কিছুদিন আগেও ২ কেজি ৪৮০ গ্রাম ওজনের একটি ইলিশ নিলামে ১৩ হাজার ৩৯০ টাকায় বিক্রি হয়েছে, সেটিও তিনি কিনেছেন।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার জানান, ইলিশের সরবরাহ একেবারে নেই। দক্ষিণাঞ্চলের ইলিশ আসে না; যা আসে তার বেশির ভাগ স্থানীয় নদীর ইলিশ। মাঝে মধ্যে দুয়েকটি বড় আকারের ইলিশ জেলেরা ঘাটে নিয়ে আসেন। বড় ইলিশের দামতো একটু বেশি হবে- এটাই স্বাভাবিক।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit