বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

কোম্পানীগঞ্জে শিক্ষানুরাগী রমজান আলী রাজুর স্মরণে শোকসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৫ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের চৌধুরী হাট ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম রমজান আলী রাজুর স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হযেছে। সোমবার (২৩ জুন) সকালে চৌধুরী হাট ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে এ শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ বেলায়েত হোসেন স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের গভর্নিং বডির সভাপতি মাহমুদুর রহমান রিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো.শেখ সাদী। শোকসভায় আরও বক্তব্য রাখেন, কলেজের আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম, চরপার্বতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী হানিফ আনসারি, মরহুম রমজান আলী রাজুর বড় ভাই গোলাম রহমান, ইউনিয়ন বিএনপি নেতা কবির আহম্মেদ, ইউপি সদস্য আল মামুন প্রমূখ।  

শোকসভায় বক্তরা মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন,এই অঞ্চলের শিক্ষার প্রসারে তিনি ছিলেন বটবৃক্ষের মতো।  রাজুর শূন্যতা সহজে পূরণ হবার নয়। চরপার্বতী ইউনিয়নের মানুষ একজন প্রকৃত শিক্ষানুরাগী ব্যক্তিকে হারালো। এ সময় সকলে তার রুহের মাগফিরাত কামনা করেন। দোয়া পরিচালনা করেন চৌধুরী হাট এন্তেজিয়া মাদরাসার সুপার মাওলানা আহসান উল্লাহ।

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit