শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান? এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’

প্রেম-বিয়ে নিয়ে খোলামেলা মাহি, জানালেন নিজের ভাবনা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬৪ Time View

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করে নাটকে অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যে শক্ত অবস্থান গড়ে তুলেছেন তিনি। অল্প সময়ের ক্যারিয়ারেই নাটক ও বিজ্ঞাপনে বেশ আলোচিত কাজ করেছেন। সম্প্রতি ‘কালের কণ্ঠ’ স্টুডিওতে নিজের ক্যারিয়ার, কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন মাহি।

বিয়ের প্রসঙ্গে মাহি বলেন, ‘আমরা আমাদের সময় নিচ্ছি। একজন মানুষের সঙ্গে যখন সম্পর্ক হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে—তারা ভাবে এই মানুষটার সঙ্গেই হয়তো জীবন কাটাতে চাই। আমিও সর্বোচ্চ চেষ্টা করব সম্পর্ক টিকিয়ে রাখার। তবে অনেক সময় পরিস্থিতি ভিন্ন হয়, সম্পর্ক টেকে না—সে প্রেম হোক বা বিয়ে। তাই পরিকল্পনা থাকা উচিত, তবে শেষ কথা ভাগ্যই বলে দেয়।’

তিনি আরও বলেন, ‘বিয়ের সিদ্ধান্ত নিলে সবাইকে জানিয়েই করব।’অভিনয়ের পাশাপাশি মাহি বিজ্ঞাপন ও ফ্যাশন ফটোশুটেও ব্যস্ত। ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করতে চান তিনি। তবে জানালেন, ‘আগে দেশের ওটিটিতে অনেক কাজ হতো, এখন বাজেট ও পরিস্থিতির কারণে কম হচ্ছে।’সিনেমায় কাজ করার ইচ্ছার কথা জানিয়ে মাহি বলেন, ‘বড় পর্দায় একদম প্রস্তুত হয়ে কাজ করতে চাই। তবে ভালো স্ক্রিপ্ট পেলেই করব। একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি। নির্দিষ্ট কোনো নির্মাতা নয়, ভালো চিত্রনাট্য পেলেই সিনেমায় কাজ করব।’

শাকিব খানের সঙ্গে কাজ করার প্রসঙ্গে মাহি বলেন, ‘সুযোগ পেলে অবশ্যই করব।’রাজনীতিতে আসার সম্ভাবনা নাকচ করে দিয়ে মাহি বলেন, ‘যতদিন অভিনয় করছি, রাজনীতিতে আসব না। সেলিব্রিটিদের রাজনীতিতে আসার বিষয়টি যার যার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি।’কাজ করতে গিয়ে পোশাক নিয়ে ট্রলের বিষয়ে মাহি বলেন, ‘অনেক সময় চরিত্রের প্রয়োজনে পোশাক পড়তে হয়, এটা আমাদের হাতে থাকে না। আগে এসব নিয়ে খারাপ লাগত, এখন উপেক্ষা করার চেষ্টা করি।’

আগামী তিন বছর পর নিজেকে কীভাবে দেখতে চান—এমন প্রশ্নে মাহি বলেন, ‘এটা নির্ভর করবে দেশের পরিস্থিতির ওপর। তবে চেষ্টা থাকবে ভালো কাজ করে আরও এগিয়ে যাওয়ার।’

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit