শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী? ‘অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন’ ব্রিকস সম্মেলনে বার্তা শি জিনপিংয়ের ৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরতে না পারলে ১ জানুয়ারি থেকে… মধ্যপ্রাচ্যে মার্কিন ‘পাহারাদারের’ কোনো প্রয়োজন নেই : মাসুদ পেজেশকিয়ান ভেঙে গেল মেসির ১৯ বছরের পুরোনো এই রেকর্ড ইয়েনকে সরিয়ে কি এশিয়ার সেরা মুদ্রা হবে চীনের ইউয়ান? এক শতাব্দী পর টেস্ট বোলারদের বিরল এক ক্লাবে রবিনসন নওগাঁয় পৃথকভাবে দু’টি বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’

নিজের প্রেমজীবন নিয়ে যে আক্ষেপ শোনালেন সালমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৭ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তবুও একাকী থেকে গেছেন এ অভিনেতা। সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে নিজের প্রেমজীবন নিয়ে কথা বললেন সালমান। দীর্ঘ ৩৬ বছরের অভিনয়জীবনে একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছেন ভাইজান। কিন্তু ৫৯ বছর বয়সে এসেও এখনো ‘সঙ্গীহীন’ অভিনেতা।

অভিনেত্রী সংগীতা বিজলানি, সোমি আলি, সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফসহ একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে থেকেছেন সালমান খান। কিন্তু ভাইজানের মতে, আজকের যুগ অনুযায়ী এই সংখ্যা কিছুই না। আজকের যুগে এর চেয়ে অনেক বেশিসংখ্যক সম্পর্কে জড়ায় সবাই। সেদিক থেকে তিনি বরং পিছিয়েই রয়েছেন।

সালমানের প্রেমিকা, ভাগ্য ভালো বলে অনুষ্ঠানে দাবি করেন সঞ্চালক কপিল শর্মা। এ কথা শুনে সঙ্গে সঙ্গে সালমান বলেন, এটা ভুল কথা। হিসাব করলেই দেখা যাবে ৫৯ বছরের জীবনে আমার মাত্র তিন থেকে চারজন প্রেমিকা হয়েছে। কোনো সম্পর্ক সাত-আট বছর টিকেছে। কোনোটা আবার ১২ বছর পর্যন্ত টিকেছে। তিনি বলেন, এ যুগের ছেলেমেয়েদের তুলনায় এই সংখ্যা খুবই কম। আজকাল তো ছেলেমেয়েরা একটার পর একটা সম্পর্কে যায়। ওদের তুলনায় আমি নেহাতই পুরোনোপন্থি।

এ সময় মিস্টার পারফেকশনিস্ট খ্যাত অভিনেতা আমির খানের প্রেম নিয়েও খোঁচা দেন ভাইজান। অনুষ্ঠানে কপিল প্রশ্ন করেন, আমির ভাই কিছু দিন আগেই প্রেমিকার সঙ্গে সবার পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি থামছেন না। আর আপনি কিছুই করছেন না। এর উত্তরে সালমান বলেন, আমিরের বিষয়টাই আলাদা। ও তো পারফেকশনিস্ট। তাই যতক্ষণ না বিয়ে বিষয়টাকে ও ‘পারফেক্ট’ করে তুলতে পারছে, ততক্ষণ চলতে থাকবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit