সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

ছদ্মবেশে হত্যা মামলার প্রধান আসামিকে ধরল পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : কুষ্টিয়ার দৌলতপুরে ছদ্মবেশে অভিযান চালিয়ে জমিজমা সংক্রান্ত বিরোধে চাচি হত্যা মামলার প্রধান আসামি আলিম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলিম হোসেন সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের বশির আহমেদের ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ এপ্রিল বিকালে উপজেলার গোবরগাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আলিম হোসেন ও তার সহযোগীরা চাচি মাহাফুজা খাতুনকে (৪৬) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ঘটনার পর দিন (২৮ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর ২৮ এপ্রিল নিহতের ছেলে বাপ্পি হোসেন দৌলতপুর থানায় আলিমকে প্রধান আসামি এবং আরও সাতজনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাধন কুমার মণ্ডল জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আলিমের অবস্থান শনাক্ত করে ভ্যানচালকের ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২২ জুন ২০২৫, /রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit