বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা!

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৪০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ফাতেমা খাতুন (৩২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২২ জুন) দুপুরে পৌর শহরের মালোপাড়ায় এ ঘটনাটি ঘটে। তিনি পৌর শহরের হালদার পাড়ার সোহাগ হোসেনের স্ত্রী। নিহতের স্বামী সোহাগ জানান, ফাতেমার আগের স্বামী (১০) বছরের একটি ছেলে রেখে মারা যায়। স্বামী মারা গেলে ফাতিমা মানুষিক ভাবে ভেঙ্গে পড়ে। বছর ৩ আগে তাকে আমি বিয়ে করি। স্ত্রী ফাতেমাকে নিয়ে পৌর শহরের মালোপাড়া এলাকায় বসবাস করি। আমি পেশাই একজন কাঠ মিস্ত্রি। ঘটনার দিন বাসা থেকে সকালের খাবার খেয়ে বাজারে যায়। পরে মোবাইলে খবর পায় ফাতেমা হাসপাতালে। আমি হাসপাতালে এসে দেখি সে মারা গেছে।

উল্লেখ্য ফাতেমা খাতুন মাগুরা জেলার মোহাম্মাদপুর উপজেলার কলেজ পাড়া এলাকার শাহাজান আলীর মেয়ে। সোহাগ হোসেনের প্রতিবেশী তাছলিমা খাতুন জানান, পাশের বাড়ীতে রাজমিস্ত্রি কাজ করছিলেন। তারা দেখেন সিলিং ফ্যানের সাথে এক মহিলা ঝুলে রয়েছে। তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিলে যান। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎিসক তাকে মৃত ঘোষনা করেন। চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারিয়া ইয়াসমিন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/২২ জুন ২০২৫, /বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit