সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত: পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শনিবার (২১ জুন) স্কাই নিউজ আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন কোনো প্রমাণ নেই জানিয়ে পুতিন বলেন, রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে। আমরা এই বিষয়টি বহুবার ইসরাইলকে জানিয়েছি।

এদিকে শুক্রবার সেন্ট পিটার্সবার্গের আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে ইরান ও ইসরাইল সংঘাত, পারমাণবিক স্থাপনা ঘিরে উত্তেজনা এবং বৈশ্বিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পুতিন। তার মতে, বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে যেকোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে বলে মন্তব্য করেন তিনি। এমনকি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে ইঙ্গিত করে তিনি বলেন, এমনটা চলতে থাকলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুও অসম্ভব নয়।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /রাত ১১:৪০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit