বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

শার্শায় “ সমৃদ্ধি কর্মসূচি”র বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, সম্মাননা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

শার্শা(যশোর)সংবাদদাতা
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৬২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা পর্যায়ে “ সমৃদ্ধি কর্মসূচি” আর আর এফ (ফাউন্ডেশন) এর বাস্তবায়নে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, সম্মাননা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উলাশী বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার নাভারন বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ রুহুল কুদ্দুস।

উলাশী বর্ণমালা বিদ্যাপীঠ স্কুলের প্রধান শিক্ষিকার আফরোজা পারভীনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম মনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কর্মসূচির সমন্ময়কারী শেখ আরিফুর রহমান আরিফ, সহকারী সমন্ময়কারী নিলুফার ইয়াসমিন, সাম্য কর্মকর্তা তৌহিদুর রহমান, দেবব্রত দাস ও নুর ক্লাবের সভাপতি নিংকু রহমান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে ১২জন কৈশোরকে বিভিন্ন অবদানের জন্য সম্মাননা স্মারক এবং সমাজে বিভিন্ন সামাজিক অবদানের জন্য ৪জন বিশিষ্ঠ ব্যাক্তিকে সম্মাননা স্মারক প্রদান করেন। বিশিষ্ঠ ব্যাক্তিরা হলেন শিক্ষায় শার্শার নাভারন বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ রুহুল কুদ্দুস, সাংবাদিকতায় দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম মনি, সাংস্কৃতিতে মামুনুর রহমান ও শিক্ষকতায় আফরোজা পারভীন।

এ ছাড়া উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের ৩টি স্টল ও ৩টি দেয়ালিকাকে সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও বিভিন্ন শিক্ষার্থীদৈর অংশ গ্রহনে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাধে পুরুষ্কার বিতরন করা হয়।

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit