সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শাহরুখের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মন্নত’-এর সংস্কার কাজ চলছে বেশ কয়েক মাস ধরেই। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অবস্থিত মন্নত বাংলো সংস্কারের সময় উপকূলীয় অঞ্চলের নিয়ম মানা হয়নি বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। যার জেরে শুক্রবার ভারতের বন অধিদপ্তর ও মুম্বাই পৌরসভার কর্মীরা যৌথভাবে মন্নত পরিদর্শনে যান।

তবে কিং খানের পরিবারের তরফে অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি, ‘মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটির অনুমতি নিয়েই সংস্কার কাজ শুরু হয়েছে।’জানা গেছে, ১৯১৪ সালে তৈরি হয় মুম্বাইয়ের অন্যতম হেরিটেজ বিল্ডিং ‘মন্নত’। সেখানেই এখন সপরিবারে বসবাস করেন শাহরুখ-গৌরী। সম্প্রতি মন্নতের সংস্কারের কাজ শুরু করেছেন বলিউডের বাদশা। মন্নতের অ্য়ানেক্স বিল্ডিংয়ের আরও ২টি নতুন তলা বাড়ানো হচ্ছে।

মুম্বাইয়ের পরিবেশকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, মন্নত নির্মাণে কোস্টাল রেগুলেশন জোন-এর নিয়ম মানা হয়নি। অভিযোগকারীদের দাবি, অ্যানেক্স বিল্ডিং আরব সাগরের উপকূলের খুব কাছে তৈরি করা হয়েছে, যা উপকূলীয় বাস্তুতন্ত্রের জন্য ক্ষতিকারক। এ ছাড়াও বাড়িটি সংস্কারের ক্ষেত্রেও মানা হচ্ছে না নিয়ম, এমনটাই অভিযোগ।

আইপিএস অফিসার ওয়াই পি সিং বলেন, ‘হেরিটেজ নিয়ম ভেঙেছেন কিং খান। কারণ মন্নত আটতলা করার কোনো অনুমতি ছিল না। পরিবর্তে ১২টি বিলাসবহুল ফ্ল্যাট তৈরির কথা ছিল। সেই নিয়মও নাকি মানা হয়নি। মুম্বাই পুরসভা কর্তৃপক্ষের সায় না থাকলে এই কাজ করা সম্ভব নয়।’

সেই অভিযোগ খতিয়ে দেখতেই শুক্রবার মুম্বাই পুরসভা এবং বন দপ্তরের কর্মকর্তারা মন্নতে যান। বন দপ্তরের এক কর্মকর্তা বলেন, ‘বাড়ি সংস্কারের ক্ষেত্রে অনুমতি নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি তদন্তের রিপোর্টও জমা দেওয়া হবে মুম্বাই পুরসভাতে।’ কর্মকর্তারা এখন কী রিপোর্ট জমা দেন, সেটাই এখন দেখার।

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /সন্ধ্যা ৬:৫২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit