বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা

মাছির উপদ্রব থেকে রান্নাঘর সুরক্ষিত রাখবেন যেভাবে

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৫১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চলছে বর্ষাকাল। এই সময় সারা দিনই ঝিরিঝিরি বৃষ্টি ঝরে। আবার মাঝেমধ্যে বিরতি দিলেও হঠাৎ করে নামে বৃষ্টি। যার কারণে সব সময় সঙ্গে ছাতা রাখতে হয়। এই ঋতুতে আবহাওয়া মনোরম মনে হলেও বাড়িতে কাজ বাড়ে। 

যেমন- ভেজা জামাকাপড় শুকাতে দেওয়ার জায়গা থাকে না, তেমন ঘরেও ভ্যাপসা গন্ধ ছাড়ে ইত্যাদি। এরই সঙ্গে রান্নাঘরে বাড়ে মাছির আনাগোনা। খাবার আলগা রাখার উপায় থাকে না।

বর্ষায় সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ায় মাছি। ব্যাকটেরিয়া, জীবাণু বহন করে আনে। তাই এই ঋতুতে সুস্থ থাকতে হলে বর্ষায় রান্নাঘর পরিষ্কার রাখা ভীষণ জরুরি। এই ঋতুতে কিভাবে এড়াবেন মশা-মাছির উপদ্রব, জেনে নিন-

রান্নাঘর পরিষ্কার রাখুন

ফল-সবজির খোসা, মাছের আঁশ, মাংসের টুকরা, ডিমের খোসা, অবশিষ্ট ভাত-তরকারি সব কিছুর জায়গা হয় রান্নাঘরের ডাস্টবিনে। আর এগুলো রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখলে মাছির উপদ্রব বাড়ে। তাই সব ময়লা-আবর্জনা ডাস্টবিনে ব্যাগে ফেলুন এবং ডাস্টবিন ঢাকনা দিয়ে রাখুন। পরে ওই আবর্জনার ব্যাগ বাইরে ফেলে দিন।

খাবারে ঢাকনা দিন

রান্না করা খাবার সব সময় ঢাকনা দিয়ে রাখবেন। পাশাপাশি শুকনো খাবার কৌটাবন্দি রাখুন। এমনকি সবজি ও ফল খোলা জায়গায় রাখবেন না। যদি সবজি ও ফল খোলা জায়গায় রাখতেই হয়, তাহলে খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। এতে একাধিক রোগ বা সংক্রমণের ঝুঁকি এড়াতে পারবেন।

পানি জমতে না দেওয়া

রান্নাঘরের সিংকে পানি জমতে দেবেন না। পাশাপাশি বাড়ির আশপাশেও জমা পানিও পরিষ্কার করে রাখবেন। এতে মশা-মাছির উপদ্রব কমবে। 

ভিনেগারের সাহায্য নিন

রান্নাঘর পরিষ্কারের জন্য ভিনেগারের সাহায্য নিন। পানি ও ভিনেগার সমপরিমাণ মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে রান্নাঘর এবং বাড়ির অন্যান্য অংশ পরিষ্কার করুন। এতে ঘর দুর্গন্ধ ও জীবাণু মুক্ত থাকবে।

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৫, /বিকাল ৫:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit