সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

শরীয়তপুরের ডিসির আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪৯ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের (ডিসি) জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে এক নারীকে তার সঙ্গে অবস্থায় দেখা যায়। এ ঘটনা জেলা ও দেশ জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে। ২০ জুন শুক্রবার সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুক টাইম লাইনে ও টেলিগ্রামে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি এবং ভিডিওটি প্রকাশ করেন।

ছবি ও ভিডিও প্রকাশ করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শরিয়তপুরের ডিসি মো. আশরাফ উদ্দিন। একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি। উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন। ভিডিও করেছেন। ছবির ওনাকে (ছবিতে থাকা নারী) বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন বিয়ে না করে হুমকি দিচ্ছেন। গল্পের খানিকটা কমেন্টের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে।’

এছাড়াও টেলিগ্রামে পোস্ট করা ৫৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ডিসি মোহাম্মদ আশরাফ উদ্দিন শার্টের বোতাম খুলে বুক খোলা অবস্থায় লাল-হলুদ রঙের জামা ও সেলোয়ার পড়া এক নারীকে কোলে নিয়ে চুম্বন করছেন। এছাড়া ভিডিওর মাঝে মোবাইলের ভিডিও কলে থাকা অবস্থায় ওই নারীকে তার বিশেষ অঙ্গ প্রদর্শন করতে দেখা গেছে আশরাফ উদ্দিনকে।

ভিডিওতে থাকা নারীর সঙ্গে কথা হলে পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘উনি (ডিসি) আমার নিকটতম আত্মীয়। আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীর সাথে ডিভোর্স করিয়েছে। তিনি আমার সংসার ও সমাজ ধ্বংস করে পথে বসিয়েছে। এখন আমাকে বিয়ে না করে উল্টো মেরে ফেলার হুমকি দিচ্ছে। সে এর আগে আমাকে শারীরিকভাবে মারধর করেছে। আমার ২৫ বছর সংসারে আমি কোথাও সম্পর্কে জড়াইনি।

কিন্তু সে আমাকে মানসিকভাবে ব্লাকমেইল করে তার প্রতি আসক্ত করেছে। সে আমাকে কলঙ্কিনী বানিয়ে ছেড়ে দিয়েছে। তার জন্য কোথাও আমি মুখ দেখাতে পারি না। কিন্তু সে রাজার হালে রয়েছে। কোটি কোটি টাকা কামাবে সেই ধান্দা করছে। ওর কারণে দুটি সংসার নষ্ট হয়ে গেছে। আমি এখন তার বিচার চাই।’

এদিকে জেলা প্রশাসকের আপত্তিকর ছবি-ভিডিও প্রকাশের পর এ নিয়ে সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। ক্ষোভ জানিয়ে জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ডিসি তার চরিত্র ধরে রাখতে পারেননি। ডিসির কাছ থেকে এ ধরনের কাজ কেউ প্রত্যাশা করে না। তার এমন অপ্রত্যাশিত ভিডিও বা ছবি ভাইরাল হবে এটা আমরা বা জনগণ কেউ প্রত্যাশা করিনি। এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হয়ে যোগদান করেন। এর আগে তিনি ২৭ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে পূর্বে নিউরো ডেভলপমেন্ট ও প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৫, /দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit