সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

‘রোগীরা শ্বাসকষ্টে ভুগছে’—বিস্ফোরণের ধোঁয়া নিয়ে উদ্বেগ ইরানে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পাঁচটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিকিৎসাধীন বহু রোগীর সেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান। শুক্রবার (২০ জুন) ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন হাসপাতালের রোগীরা। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন কোলিভান্দ রাষ্ট্রীয় টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, ‘‘বিস্ফোরণের ধোঁয়ায় রোগীদের শ্বাসকষ্টের সমস্যাও দেখা দিয়েছে।’’ তিনি আরও জানান, এসব হামলার প্রভাব ও প্রমাণ রেডক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে পাঠানো হবে।

ইসরায়েল ও ইরানের মধ্যকার আকাশযুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এমন পরিস্থিতিতে ইউরোপীয় কর্মকর্তারা ইরানকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র সরাসরি এ যুদ্ধে জড়াবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আগামী দুই সপ্তাহের মধ্যে। গত শুক্রবার ইসরায়েল ইরানে হামলা শুরু করে, দাবি করে তারা ইরানকে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা থেকে বিরত রাখতে চায়। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইরান দাবি করেছে, তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত।

ইরানের মানবাধিকার সংস্থা হারানা জানায়, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৬৩৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে আছেন দেশটির সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক নাগরিক। অন্যদিকে ইরানের পাল্টা হামলায় অন্তত দুই ডজন ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তেলআভিভ। তবে কোনো পক্ষের দেওয়া এই তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

ইসরায়েল বলছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিকে লক্ষ্যবস্তু করছে। তবে পশ্চিমা ও আঞ্চলিক পর্যবেক্ষকদের মতে, ইসরায়েলের লক্ষ্য খামেনির শাসনব্যবস্থার পতন ঘটানো।

বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘‘আমরা কি ইরানের শাসনব্যবস্থার পতন চাই? এটা হামলার একটি সম্ভাব্য ফল হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত ইরানিদের—তারা চাইলে স্বাধীনতার জন্য আন্দোলন করতে পারে।’’

উল্টো ইরান দাবি করেছে, তাদের হামলা কেবল সামরিক ও প্রতিরক্ষা ঘাঁটিতে হয়েছে। তবে ইসরায়েলের দাবি, ইরানি হামলায় একটি হাসপাতালসহ কিছু বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই পক্ষের এই চলমান সংঘাতে মানবিক সংকট ও প্রাণহানি উদ্বেগজনকভাবে বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে।

সূত্র: আলআরাবিয়া, বিবিসি

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৫, /রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit