বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

মনিরামপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৩৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : বর্ণাঢ্য আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে পৌরশহরের মনিরামপুর ফাজিল মাদ্রাসা মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সভাপতি সহকারি অধ্যাপক আব্দুস সবুবের সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক বাবুল আকতারের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মনিরামপুরের কৃতি সন্তান দেশের খ্যাতনামা নবজাতক ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. আব্দুল মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, সাধারন সম্পাদক মোতাহার হোসেন।

অন্যান্য অতিথির মদ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সাংগঠনিক সম্পাদক সহকারি অধ্যাপক গৌতম রায়, সহকারি অধ্যাপক নমিতা মন্ডল, সহকারি অধ্যাপক মাহমুদুল ইমরান বাবুল, সহকারি অধ্যাপক ফজলুর রহেমান, সহকারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সহকারি অধ্যাপক সঞ্জয় সরকার, সহকারি অধ্যাপক মোকলেছুর রহমান, সিনিয়র শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ। এছাড়া বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে তাসনিম হাসান বর্ষা ও তৌকির আহমেদ। একই সাথে বিজ্ঞান-প্রযুক্তি প্রসারে নিরলস প্রচেষ্টা ও আর্তমানবতার সেবায় অসামান্য অবদান রাখায় মনিরামপুরের কৃতি সন্তান দেশের খ্যাতনামা নবজাতক ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা.আব্দুল মান্নানকে সংবর্ধনা দেওয়া হয়।

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৫, /রাত ৮:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit