বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার

টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তিতে থাকছে যেসব আয়োজন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচটা বিসিবির সদ্য নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছেও বিশেষ। সেই ম্যাচে দেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেছিলেন তিনি। তাই আয়োজনে কমতি রাখছেন না তিনি। তবে এর পাশাপাশি তৃণমূলে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি করেছিলেন, সেটাও বাস্তবায়নের প্রথম পদক্ষেপ নিতে যাচ্ছেন।

টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিসিবি এবার দেশজুড়ে অনূর্ধ্ব-১২ ক্রিকেট প্রতিযোগিতা ও আনন্দ আয়োজনের উদ্যোগ নিয়েছে। আগামী ২১ জুন থেকে আয়োজনটি শুরু হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিশোরদের অংশগ্রহণে ৭ দিন ধরে চলবে আয়োজনটি। ৭ দিন ব্যাপী আয়োজনে মোট ৭টি ভেন্যুতে খেলা হবে। ভেন্যুগুলো হলো- সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রাম জেলা স্টেডিয়াম, রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, রাজধানী ঢাকার ধানমন্ডির রিয়া গোপ মহিলা কমপ্লেক্স, রংপুর ক্রিকেট গার্ডেন ও বরিশালের জীবনানন্দ দাশ স্টেডিয়াম।

এই ৭টি ভেন্যুতে অনূর্ধ্ব-১২ বছরের ক্রিকেটারদের নিয়ে হবে ৬ ওভারের ক্রিকেট ম্যাচ। জানা গেছে, প্রতিযোগিতা চলাকালে প্রতিটি বিভাগের জন্য একটি করে কোচ থাকবে। সেই কোচের কাজ হবে ক্রিকেটে আগ্রহী অভিভাবকদের খেলার কৌশল এবং মৌলিক দিকগুলো সম্পর্কে ধারণা দেওয়া। এছাড়া আরও কিছু আয়োজন থাকবে এই কার্নিভালে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্পিন এবং পেস বোলার হান্টের আয়োজন থাকবে এই কার্নিভালে। এছাড়া প্রতিটি ভেন্যুতে থাকবে কমেন্ট্রি বুথ।

দর্শক-সমর্থকরা চাইলে বাংলাদেশ ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তগুলোর কমেন্ট্রি নিজের মতো করে দেওয়ার সু্যোগ পাবেন। এছাড়াও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ঐতিহাসিক মুহূর্তগুলো আঁকা এবং হিট দ্য স্ট্যাম্পের মতো নানা জাঁকজমক আয়োজন থাকতে যাচ্ছে এই কার্নিভালে। জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারাও এই আয়োজনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৫, /বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit