মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট এই সরকারের কোনো বিকল্প নেই : দুদু ষাটোর্ধ্ব প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধের সিদ্ধান্ত ওমানের

বিশ্বের ১২ দেশে টেলিগ্রাম প্রধানের ‘শতাধিক সন্তান’, সমানভাগে সম্পদ বণ্টনে করলেন উইল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৮৭ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পাভেল দুরভ জানিয়েছেন, তার প্রায় ১৩ হাজার ৯০০ কোটি ডলারের সম্পদ তিনি ভাগ করে দেবেন তার শতাধিক সন্তানের মাঝে—যাদের জন্ম হয়েছে তার শুক্রাণু থেকে। ফরাসি ম্যাগাজিন লো পঁ-কে দেওয়া এক সাক্ষাৎকারে দুরভ বলেন, ‘তারা সবাই আমার সন্তান, সবারই সমান অধিকার রয়েছে। আমি চাই না, আমার মৃত্যুর পর তাদের মধ্যে সম্পদ নিয়ে বিরোধ তৈরি হোক।’

তিনি জানান, তিনজন জীবনসঙ্গীর সঙ্গে ছয় সন্তানের পিতা হলেও একটি ক্লিনিকে শুক্রাণু দান করার মাধ্যমে বিশ্বের অন্তত ১২টি দেশে শতাধিক শিশুর জন্ম হয়েছে। দুরভ বলেন, ‘প্রায় ১৫ বছর আগে এক বন্ধুকে সহায়তা করতে গিয়ে শুক্রাণু দান শুরু করেছিলাম। এরপর ক্লিনিক থেকেই জানানো হয়েছে, এ প্রক্রিয়ায় শতাধিক সন্তানের জন্ম হয়েছে।’ফ্রান্সে তার বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব ভিত্তিহীন এবং তিনি কোনো অপরাধ করেননি।

রুশ বংশোদ্ভূত এই প্রযুক্তি উদ্যোক্তা আরও জানান, তার উইল প্রস্তুত করা হয়ে গেছে। তবে সন্তানরা ৩০ বছর বয়স না হওয়া পর্যন্ত তার সম্পদে হাত দিতে পারবে না। দুরভের ভাষায়, ‘আমি চাই তারা নিজেরা কিছু করে গড়ে উঠুক। সাধারণ মানুষের মতো জীবন যাপন করুক। কেবল ব্যাংক অ্যাকাউন্টের ওপর নির্ভর না করে কিছু সৃষ্টি করতে শিখুক।’

টেলিগ্রাম বর্তমানে ১০০ কোটিরও বেশি সক্রিয় মাসিক ব্যবহারকারী নিয়ে বিশ্বব্যাপী জনপ্রিয় একটি বার্তাপ্রেরণ অ্যাপ, যা গোপনীয়তা ও নিরাপত্তার জন্য বিশেষভাবে পরিচিত। দুরভ বলেন, ‘স্বাধীনতার পক্ষে অবস্থান নিলে শত্রুও তৈরি হয়, যার মধ্যে কিছু প্রভাবশালী দেশও রয়েছে।’ এজন্যই ঝুঁকি বিবেচনায় রেখে আগেভাগেই উইল তৈরি করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৫, /বিকাল ৫:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit