বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

ইসরাইলি হামলা বন্ধ না হলে আলোচনা নয়: আরাঘচি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আরাঘচি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের জন্য এরই মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছেছেন। ইউরোপের তিন দেশের সঙ্গে শুক্রবার এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার ইরানের সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠকে উপস্থিত থাকবেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস। 
 
ইসরাইলের সঙ্গে জড়িত হয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা রয়েছে। যদিও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প দুই সপ্তাহ সময় চেয়েছেন। এই পরিস্থিতিতে জেনেভা বৈঠকে ইউরোপীয় নেতারা ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা নিরসনের আহ্বান জানাবেন।
 
২০১৫ সালে ইরান পরমাণু চুক্তিতে স্বাক্ষরদাতা দেশ হলো ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ইইউ। ওই চুক্তির আওতায় তেহরান পারমাণবিক কর্মসূচি সীমিত করলে তাদের ওপর থেকে বৈশ্বিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। তবে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব নেয়ার পর ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন।
 
পরমাণু ইস্যুতে নতুন চুক্তির লক্ষ্যে সম্প্রতি ওয়াশিংটন ও তেহরান নতুন করে আলোচনা শুরু হয়। সেই আলোচনার মধ্যেই ইরানে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। গত সপ্তাহে ইরানে ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর পরমাণু নিয়ে জেনেভায় তিন ইউরোপীয় দেশের সঙ্গে ইরানের বৈঠকটিকে প্রথম বড় কূটনৈতিক প্রচেষ্টা বলে মনে করা হচ্ছিল।
কিন্তু আরাঘচির সবশেষ মন্তব্যে বৈঠকটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এদিকে ইরানে ইসরাইলের সামরিক আগ্রাসন শুক্রবার (২০ জুন) দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৫, /বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit