শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

রোহিত-কোহলি-অশ্বিন না থাকলেও ভারতকে সহজভাবে নিচ্ছেন না স্টোকস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৯ Time View

স্পোর্টস ডেস্ক : শুভমান গিলের নেতৃত্বে ভারতের টেস্ট দলে তরুণ বেশ কয়েকজন। সাই সুদর্শন ও আর্শদীপ সিংয়ের তো এখনও অভিষেকই হয়নি। বেশ কয়েজনের ম্যাচসংখ্যা এখনও সিঙ্গেল ডিজিটে আটকে আছে। করুন নায়ার ফিরেছেন প্রায় ৮ বছর পর। ৫০-এর বেশি ম্যাচ খেলা প্লেয়ার মাত্র কয়েকজন।

গিল নিজে এর আগে কখনও টিম ইন্ডিয়াকে টেস্টে নেতৃত্ব দেননি। এই সিরিজের ম্যাচগুলো আবার ইংল্যান্ডের কন্ডিশনে। যে কারণে ভারত দলকে অনেকে একটু হলেও ‘তুচ্ছ-জ্ঞান’ করছেন। কিন্তু ইংল্যান্ড দলপতি বেন স্টোকস বিষয়টাকে এভাবে দেখছেন না।

রোহিত-কোহলি-অশ্বিনকে ছাড়াও ভারতকে শক্তিশালীই মনে করছেন স্টোকস। ভারতের ক্রিকেট পাইপলাইনকে মজবুত আখ্যায়িত করে নতুনদেরও মেধাবীই দাবি করেছেন তিনি। স্টোকস বলেন, ‘অনেকে বলছে, রোহিত-কোহলি, অশ্বিনরা খেলছে না বিধায় সিরিজটা সহজ হবে। পুরো দুনিয়াই জানে ওদের পাইপলাইনে কত মেধাবী ক্রিকেটার আছে। তারা খেলেনি বলেন যে আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে না, সেটা তো নয়।’

স্টোকস ৭ মৌসুম আইপিএল খেলেছেন। সেই সূত্রে বর্তমান ভারত দলের অনেকের সঙ্গে মেশার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতা থেকেই বললেন, টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলা তাদের জন্য কঠিন হতে যাচ্ছে। স্টোকস বলেন, ‘আমি আইপিএলে ওদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তাই জানি, তারাও আমাদের জন্য কঠিন হতে যাচ্ছে।’

আগামীকাল লিডস টেস্ট দিয়ে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের লম্বা সিরিজ। আগস্টের প্রথম সপ্তাহে তা শেষ হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit