সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির উন্মোচন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড ও ভারতের কিংবদন্তি জেমস অ্যান্ডারসন ও শচীন টেন্ডুলকারের নামে দুই দেশের মধ্যকার টেস্ট সিরিজের নতুন নামকরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এতদিন মনসুর আলি খান পাতৌদির নামানুসারে এই সিরিজটি হতো। 

ভবিষ্যতে দুই দেশের টেস্ট সিরিজের নাম হবে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি। ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজ শুরুর একদিন আগে দুই সাবেক তারকাকে সামনে রেখে এই ট্রফি উন্মোচন করা হয়েছে। 

অবশ্য পাতৌদি পরিবারকেও সম্মানিত করা হবে। নতুন করে চালু হচ্ছে পাতৌদি মেডেল, যা দেওয়া হবে সিরিজ জয়ী অধিনায়ককে। গত বছর ভারত ও ইংল্যান্ড সিরিজ শেষে অবসর নেওয়া অ্যান্ডারসন বললেন, শচীন ও আমার নামে এই আইকনিক সিরিজের নামকরণ হওয়ায় আমার ও আমার পরিবারের জন্য এটা গর্বের মুহূর্ত। 

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit