রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

নরসিংদীতে জেলা বিএনপি নেতা গ্রেপ্তার

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০৭ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর পলাশে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের দায়ের করা মামলায় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে রাজধানীর দক্ষিণখান থানার একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া জুয়েল পলাশ বাজার এলাকার ফজর আলী মাস্টারের ছেলে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, গত ১৫ জুন পলাশ বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির শোডাউন ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। উভয় পক্ষ এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা করে। এর মধ্যে ছাত্রদল নেতা সিয়াম মিয়া বাদী হয়ে করা মামলায় ফজলুল কবির জুয়েলকে প্রধান আসামি করা হয়।

ওই মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩টার দিকে পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কুতুব উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে একটি বেসরকারি হাসপাতাল থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, এই ঘটনার পর জুয়েলের শাশুড়ি মমতাজ বেগম অপর পক্ষের নেতা আলম মোল্লাকে প্রধান আসামি করে একটি পাল্টা মামলা করেছেন।

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit