মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহদী আমিন বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন না করার নির্দেশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহ রেঞ্জে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ জাতীয় পতাকার আদলে পোশাক বানিয়ে বিতর্কে উর্বশী ঢাকা-যশোর রুটে পুনরায় ফ্লাইট চালু করছে ইউএস-বাংলা এনসিপি সুযোগের অভাবে সৎ, পাল্লা দিয়ে অপকর্মে জামায়াত-শিবির: রাশেদ খাঁন সাত বছর পর ৪০০ সদস্য নিয়ে ভারতে যাচ্ছেন শি জিনপিং

ইনিংস বড় করার কৌশল রপ্ত করছেন তানজিদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৪২ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকা সফরে টেস্ট সিরিজে খেলছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন টেস্ট দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করছেন তানজিদ হাসান তামিমরা। নিজেদের প্রস্তুতি নিয়ে ওপেনার তানজিদ হাসান তামিম বলেন, আমাদের এখানে প্রস্তুতি অনেক ভালো হয়েছে। সবাই অনেক কষ্ট করছি। সকালে ফিটনেস সেশন। দুপুরে আবার স্কিল সেশন। বলা যায়, সারা দিন আমরা মাঠেই আছি। যেহেতু একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তাই কামব্যাক করার চেষ্টা করছি। ইনশাল্লাহ খুব ভালোভাবে এগোচ্ছি।

এই ওপেনার আরও বলেন, যেগুলো আমাদের ঘাটতি ছিল, কোচের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা দেওয়া হয়েছে। পাওয়ার প্লের পর কীভাবে ব্যাটিং করতে হবে। কত ওভার পর্যন্ত আমরা কীভাবে খেলব। সেগুলো নিয়েই আমরা কাজ করছি। তিনি বলেন, সবশেষ ওয়ানডে খেলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর লম্বা সময় আর ওয়ানডে খেলা হয়নি। আমি মাঝখানে কাজ করেছি। মাঝখানে টি-টোয়েন্টি অনেক খেলা হয়েছে। শুরু করতে পেরেছি কারণ আরব আমিরাত ও পাকিস্তানে বড় রানের খেলা ছিল। তাই ঝুঁকি নিতে হয়েছে। হয়তো লাক ফেভার করেনি। এটা আমার হাতে ছিল না। তো অনুশীলনে চেষ্টা করছি ভুলগুলো নিয়ে কাজ করার। কোচ আমাকে কিছু পরিকল্পনা দিয়েছেন, সেগুলো নিয়ে কাজ করছি। আশা করছি, ভালো কিছু হবে।

ইনিংস বড় করা প্রসঙ্গে তামিম জানান, আমার কনসার্নের জায়গা একটাই, যদি ভালো শুরু পাই, সেটা কীভাবে বড় করতে পারি। এই একটাই। বেশি কিছু চিন্তা করি না। (কেন বড় হয় না) কিছু সময় আমার মনে হয়, আমি একটু বেশিই ঝুঁকি নিয়ে ফেলি। আমার কিছু সময় আমাকে ঝুঁকি নিতে হয়। যখন ৩০০ বা এর বেশি রানের উইকেট থাকে, তখন পাওয়ার প্লেতে ঝুঁকি নিতে হয়। আমি মনে করি, চেষ্টা করতে হবে ঝুঁকি কতটা কমানো যায়। ঝুঁকি কমিয়ে কীভাবে ইনিংসটা লম্বা করা যায়, এটাই চেষ্টা থাকবে আমার।

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit