বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাস সরবরাহ বেড়েছে: মাহ্দী আমিন পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা

সঙ্গীকে ধোঁকা কেন দেয় মানুষ?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৫৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : দীর্ঘদিন প্রেম করছেন। হঠাৎ খেয়াল করলেন আপনার সঙ্গী ধোঁকা দিতে শুরু করেছেন। কোনো কারণ ছাড়াই। এমন আসলে কেন হয়? সত্যি বলতে, সম্পর্কে ধোঁকা ব্যাপারটি হুট করেই আসে না। অনেক দিন ধরে অনেক কিছু জমে তৈরি হয় একটি ধোঁকার পাহাড়।

বিশেষজ্ঞরা বলেন, এই ধোঁকা ব্যাপারটা কিন্তু আগে থেকেই একটা ছকের মধ্যে বাঁধা থাকে। যেখানে একজন সেই ছক তৈরি করে, আরেকজন সেই ছকের মধ্যে পড়ে যান। তবে এর নেপথ্যে আরও অনেক কারণ রয়েছে।

এই যেমন—অনেক দিন সম্পর্কে থাকার পর একঘেয়েমি ঘিরে ধরে আপনাকে। তাই প্রতিদিন একঘেয়ে জীবন থেকে কিংবা বলা ভালো একঘেয়ে প্রেমসম্পর্ক থেকে সরিয়ে নেওয়ার জন্য মানুষ নতুন কিছুর দিকে ঝুঁকতে শুরু করেন। আর তার ফলেই পুরোনো সম্পর্কে ছেদ পড়ে যায়।

এছাড়া অনেকে আবার প্রতিশোধস্পৃহা থেকেও সঙ্গীকে ধোঁকা দিতে শুরু করেন। আগের কোনো সম্পর্কে ধোঁকা খাওয়ার পর মনের মধ্যে জিত পুষে রাখেন অনেকেই। সেই জিতেই প্রতিফলিত হয় পরের সম্পর্কে। যার কারণে ধোঁকা দেওয়া শুরু হয়।

অনেকে আবার সম্পর্কে থেকেও খুশি থাকেন না, ওসব ক্ষেত্রে সুখ খোঁজার জন্য অন্য আরেকটি সম্পর্কের আশ্রয় নিয়ে থাকেন। আর সে কারণে পুরোনো সম্পর্কের সঙ্গে ধোঁকার আলাপ চলে আসে।

একটা সম্পর্ক থেকে বের হতে বেশিরভাগ মানুষ ধোঁকাকে হাতিয়ার করে থাকেন। যদিও সঙ্গীকে হঠাৎ করেই খারাপ লাগা শুরু হয়, কিন্তু তারপরও কিছুতেই তাকে ছাড়া না যায়। সে কারণে অনেকেই ধোঁকার সাহায্য পুরোনো প্রেমকে বিদায় বলেন। 

বিশেষজ্ঞরা বলছেন—প্রেমের সম্পর্ক ভাঙতে এই হাতিয়ারের কোনো বিকল্প নেই।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৫, /বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit