মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ইসির ‘ব্যালট প্রকল্পে’ ২০ লাখ ডলার সহায়তার আশ্বাস অস্ট্রেলিয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউএনডিপির অর্থায়নে নির্বাচন কমিশনের (ইসি) বাস্তবায়নাধীন ‘ব্যালট প্রকল্পে’ দুই মিলিয়ন ডলার আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া।

বুধবার (১৮ জুন) নির্বাচন ভবনে  জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও অস্ট্রেলিয়ান দূতাবাসের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলি উপস্থিত ছিলেন।

পরে সংবাদ সম্মেলনে স্টেফান লিলার বলেন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো একটি নির্বাচন উপহার দিতে কমিশনকে সব ধরনের সহায়তা দেয়া হবে। এই ব্যালট প্রজেক্টে মোট ১৮ দশমিক ৫৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে ইউএনডিপি।\

ইসি সচিব বলেন, এই প্রজেক্টটিতে সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা তৈরি, প্রশিক্ষণসহ মোট ১৬টি উপাদান রয়েছে। সবগুলোতেই অর্থায়নের বিষয়ে ইউএনডিপির সঙ্গে আলোচনা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /রাত ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit