বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম
এখন আমি জামিন চাই না, ট্রাইব্যুনালকে বললেন দীপু মনি ইরানকে বিচ্ছিন্ন করার মার্কিন পরিকল্পনাকে ‘প্রহসন’ বলল তেহরান সালাহউদ্দিন আহমদের গুমের মামলায় জিয়াউল আহসান গ্রেফতার মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, অন্যদের উদ্বেগের কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশুলিয়ায় জশনে জুলুস ও ওয়াজ মাহফিল দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ফিফার সঙ্গে সংঘাত কমানোর বার্তা দিল উয়েফা ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’ গোল হজম ছাড়া জয়, কোলো-কোলোর জার্সিতে অভিষেক রাঙালেন ভোজিনিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কমনসেন্স’ নিয়ে প্রশ্ন তুললেন সারজিস

উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রমাগত মিথ্যাচার করছেন: বিএনপি নেতা ইশরাক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৩৯ Time View

ডেস্ক নিউজ : মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলনকে ঘিরে ক্রমাগত মিথ্যাচার করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এমন দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেছেন, এই ইস্যুতে উপদেষ্টা বারবার আইনি জটিলতার কথা শুনিয়েছেন। অথচ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে। তারপরও যদি বলা হয় এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে বলবো তার মতো মূর্খ উপদেষ্টা বাংলাদেশে কেউ কোনোদিন দেখেনি।

আজ বুধবার (১৮ জুন) দুপুরে নগর ভবনে ইশরাকের শপথ পড়ানোর দাবিতে তার কর্মী ও নগর ভবনের কর্মচারীদের বিক্ষোভে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন আরও বলেন, অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের সরকার দাবি করলেও এখনও তারা আদালতের আদেশ মানছে না, আন্দোলনও আমলে নিচ্ছে না। অন্যদিকে, দেশের সবার দাবি সরকারের কানে পৌঁছালেও ঢাকাবাসীর দাবি কোনোভাবেই সরকারের কাছে পৌঁছাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

আন্দোলন ঘিরে এক সেকেন্ডের জন্যও কোনো জরুরি সেবা বন্ধ হয়নি দাবি করে তিনি আরও বলেন, আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা হয়, তারপরও কোনও যৌক্তিক সমাধান এনে দেয়নি বর্তমান সরকার। ইশরাক হোসেন বলেন, গতকাল রাতে খবরে দেখলাম, উপদেষ্টা বলেছেন ফৌজদারি অপরাধ করেছি, তাহলে সরকারে থেকেও কেন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেফতার করতে নির্দেশ দিচ্ছেন না? আমরা এসব ভয় পাই না।

জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭ বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। এখন তার মতো এমন শিশু উপদেষ্টার সঙ্গে কথা বলাও আমাদের জন্য অপমানজনক। বক্তব্য শেষে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীদের নিয়ে ৭৫ নম্বর ওয়ার্ডে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন ইশরাক হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৫, /বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit