শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

বাইক চালাচ্ছিল ১৩ বছরের শিশু, গাছের সঙ্গে ধাক্কায় গেল প্রাণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৭৮ Time View

ডেস্ক নিউজ : পাবনার চাটমোহরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আরাফাত হোসেন নামে ১৩ বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বো সাড়ে ১১টার দিকে জোনাইলের লেদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরাফাত হোসেন উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের খৈরাশ গ্রামের স্বর্ণ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে ও স্থানীয় ডিকে উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে নিজেদের মোটরসাইকেল চালিয়ে ভাণ্ডারদহ এলাকায় যাচ্ছিল আরাফাত হোসেন। পথিমধ্যে লেদ মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় স্কুলছাত্র আরাফাত। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার ব্যাপারে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশু-কিশোরদের হাতে বাইক দেওয়ার ব্যাপারে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /রাত ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit