বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

বেনাপোল পৌর কাউন্সিলর সবার প্রিয় আমিরুল ইসলাম আর নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬২ Time View

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের বেনাপোল পৌর কাউন্সিলর সবার প্রিয় আমিরুল ইসলাম আর নেই। তিনি মঙ্গলবার রাত সাড়ে ১২ টার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে মরহুমার বয়ষ হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী ,২ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম আমিরুল ইসলাম বেনাপোল ট্রান্সপোট সমিতির একজন নেতা ও বেনাপোল পৌর সভার ৪ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। আমিরুল ইসলাম কাগজপুকুর বাজারের মৃত ঈমান আলী মন্ডলের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মরহুম আমিরুল ইসলামের বড় ছেলে সাইফুল ইসলাম জানান, তার পিতা সোমবার যশোর আদালতে নাশকতা মামলায় হাজিরা দিয়ে বাড়িতে আসেন। এরপর তিনি অফিস করেন। সাইফুল বলেন তার পিতা এশার নামাজ ও রাতের খাবার খেয়ে ১১ টার সময় ঘুমিয়ে পড়েন। অতঃপর রাত ১২টার পরে তিনি বুকে ব্যাথা অনুভব করলে তখনই বেনাপোল রজনী ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন মরহুম আমিরুল ইসলামের মঙ্গলবার যোহর নামাজের পর কাগজপুকুর সরকারী প্রাইমারী স্কুল মাঠে জানাজা নামাজ শেষে কাগজপুকুর কবর স্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের নামাজে জানাজায় জামায়াতে কেন্দ্রয়ি কর্মপরিষদ সদস্য ও সাবেক যশোর জেলা আমীর মাওঃ আজিজুর রহমান, যশোর জামায়াতের নায়েবে আমীর মাওঃ হাবিবুর রহমান, শার্শা উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আলহাজ্ব আবু তাহের (ভারত), বেনাপোল পৌর জামায়াতের আমির মোঃ রেজাউল ইসলাম, সেক্রেটারী মাওঃ মোঃ ইউছুপ আলী, সমাওঃ ইরিয়াস, মাওঃ অহিদুজ্জামান দুদু, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সির সভাপতি আতিকুজ্জামান ছনি, সাধারন সম্পাদক গাজী আজিম উদ্দিন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ সমিতির সাধারন সম্পাদক মোঃ সাজেদুর রহমানসহ বেনাপোল ও শার্শার বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল ও জামায়াতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও সুধী জানাজায় অংশ নেন। মরহুমের নামাজে জানাজা পড়ান জামায়াতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক যশোর জেলা আমীর মাওঃ আজিজুর রহমান

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit