বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াত যোগ দেবে, আশা প্রেসসচিবের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আগামীকাল থেকে জামায়াতে ইসলামী যোগ দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনায় জামায়াতের অনুপস্থিতির বিষয়ে এক প্রশ্নে জবাবে শফিকুল আলম বলেন, ‘জামায়াতের সঙ্গে কথা হয়েছে, তারা আগামীকালের বৈঠকে যোগ দেবে বলে আশ্বস্ত করেছে।’

অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারাচ্ছে, এমন অভিযোগের জবাবে প্রেসসচিব বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার সম্পূর্ণ নিরপেক্ষ। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সব দল ও পক্ষকেই সরকার সমান গুরুত্ব দিচ্ছে, কাউকে আলাদা করে দেখছে না।’

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টার যৌথ বিবৃতির নিয়ে জামায়াত ও এনসিপির উদ্বেগের বিষয়ে জানতে চাইলে প্রেসসচিব বলেন, ‘এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয় না। মালয়েশিয়ার সরকারও দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতার সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনায় বসেছে। এটা সব দেশেই আছে।’

তিনি আরো জানান, জুলাই মাসেই ‘জুলাই সনদ’ প্রকাশ হবে।

ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনায় যোগ দেন বিএনপি, এনসিপি, সিপিবি, বাসদ, খেলাফত মজলিসসহ প্রায় ৩০টি দলের নেতারা। তবে দেখা যায়নি জামায়াতের কোনো নেতাকে।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৫, /রাত ৯:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit