সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

বিয়ের অনুষ্ঠান থেকে শিশু নিখোঁজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের কালকিনিতে পরিবারের সাথে বিয়ের অনুষ্ঠানে গিয়ে নাছিমা আক্তার (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনার তিন দিন পার হলেও এখনও শিশুটিকে উদ্ধার করা যায়নি।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হয়। এর আগে শনিবার (১৪ জুন) রাতে মাদারীপুরের কালকিনির কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে,শিশুটির মা ময়না বেগমের সাথে প্রতিবেশি হিলু বেপারীর ছেলে শিপন বেপারীর গায়ে হলুদের অনুষ্ঠানে আসে শিশুটি। বান্ধবীদের সাথে নেচে গেয়ে সময় কাটায় নাছিমা। পরে নানী আয়মুন নেছার ঘরে শিশু নাছিমাকে ঘুমাতে বলে মা রাত ১১টার দিকে বাড়িতে চলে যায়। এর পর পরই নিখোঁজ হয় নাছিমা।

তৃতীয় শ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থী নাছিমার সন্ধানে দিশেহারা পরিবার। বাকরুদ্ধ হয়ে আছে স্বজনরা। খোঁজ পেতে সাধারণ ডায়েরিও করা হয়েছে থানায়। কিন্তু কোনো খোঁজই নেই মেয়েটির।
এদিকে, সন্দেহজনক জায়গা ও আশপাশের পুকুর-ডোবায় কয়েক দফায় তল্লাশি করেও তাকে পাওয়া যায়নি। এই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

নাছিমার খালা সাবিনা বেগম বলেন, ‘গায়ের হলুদের অনুষ্ঠান থেকে আমার ভাগিনিকে কে বা কারা নিয়ে গেছে কিংবা কেউ ষড়যন্ত্র করে মেরে ফেলেছে। আমরা এই ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানাচ্ছি।’

প্রতিবেশি নাসিরুদ্দিন বলেন, ‘নিখোঁজ মেয়েটির সন্ধান আমরা চাই। আশপাশের পুকুর-ডোবা ও বাড়িঘর তল্লাশি চালানো হয়েছে কিন্তু তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় জিডিও করা হয়েছে। পুলিশ দ্রুততম সময়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছি।’

নাছিমার নানী তাসলিমা বেগম বলেন, ‘আমরা নাতনি সুস্থভাবে আমাদের বুকে ফিরে আসুক এটাই চাই। আর যারা নিয়ে গেছে তাদের বিচারও চাই।’

মাদারীপুরের কালকিনি থানার উপপরিদর্শক পল্বব কুমার সরকার জানান, গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে শিশুটিকে উদ্ধারে কার্যক্রম চলছে। এর আগে জেলা ও থানার পুলিশের বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন। পরিবার থেকে কাউকে কোনো সন্দেহও করছে না। বিষয়টি পুলিশ গভীরভাবে তদন্ত করছে।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৫, /রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit