বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি প্রতিশ্রুতি দিচ্ছি, পুলিশবাহিনী জনপ্রত্যাশিত বাহিনীতে পরিণত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্লাইটে যাত্রীর মৃত্যু, মাসকাটে আটকে আছে বিমানের বিজি-১৩৬ ফ্লাইট ইসরাইলকে স্বীকৃতির শর্তে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি করবেন ট্রাম্প ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি আবারও কমল বিশ্ববাজারে তেলের দাম রোনালদোর পর দ্বিতীয় পর্তুগিজ হিসেবে পিএফএ বর্ষসেরা ফার্নান্দেজ নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: রহমানেল মাছউদ বিভেদ-প্রতিহিংসা কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি রংপুরে ৪ খুনের জবানবন্দি দিলেন সীমান্ত, আসামিদের বক্তব্যের সঙ্গে মিলেছে বর্ণনা

অ্যাটলেটিকো মাদ্রিদকে বড় ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপে অভিষেক পিএসজির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪৪ Time View

স্পোর্টস ডেস্ক : অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিষেক ম্যাচটি স্মরণীয় করে রাখলো বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি। রোববার (১৫ জুন) ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

গ্রুপ বি-এর খেলায় ইউরোপের এই দুটি ক্লাব মাঠে নামলেও লড়াইটা ছিল একপেশে। চ্যাম্পিয়নস লিগ জয়ের আত্মবিশ্বাসকে পুঁজি করে প্রতিপক্ষকে রীতিমতো নাস্তানাবুদ করেছে পিএসজি।

বলের নিয়ন্ত্রণ নিজেদের পক্ষে রেখে খেলার ১৯ মিনিটে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি। খাভিচা কাভারৎসখেলিয়ার ব্যাকপাসে বল পেয়ে বক্সের বাইরে থেকে জোড়ালো নিচু শটে বল জালে জড়ান রুইজ। প্রথমার্ধের ইনজুরি টাইমে আবারও খাভিচার অ্যাসিস্ট থেকে ব্যবধান করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফ্রেঞ্চ জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ধার অব্যাহত রাখে পিএসজি। ম্যাচের ৭৮তম মিনিটে ঘুরে দাঁড়ানোর বদলে উল্টো হোঁচট খেয়ে বসে মাদ্রিদের ক্লাবটি। রেফারির একটি সিদ্ধান্তের প্রতিবাদ করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দলটির ডিফেন্ডার ক্লিমেট ল্যাঙ্গলেটকে।

শেষদিকে ৮৭ ও দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আরও একটি গোল আদায় করে ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা। আগামী শুক্রবার ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে পিএসজি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৫, /বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit