মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ ‎লালমনিরহাটে সালিশের পর যুবকের মৃত্যু: হত্যা দাবি করে মানববন্ধন, এজাহারে বিষপানের উল্লেখ নিয়ে প্রশ্ন ইংলিশ চ্যানেলে নৌকায় আগুন, ১৫৭ অভিবাসীকে জীবিত উদ্ধার

তেলিগাতী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক চন্দনের বিদায় সংবর্ধনা

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১০৪ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : আষাঢ়ের প্রথম দিনে অশ্রুসিক্ত নয়নে অবসরজনিত বিদায় নিলেন নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক চন্দন। তেলিগাতী সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হকের অবসরজনিত বিদায় সংবর্ধনা আজ রোববার (১৫ জুন) সকাল ১১টার দিকে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন, তেলিগাতী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মাহফুজুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন, তেলিগাতী সরকারী কলেজের একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মো. লুৎফর রহমান, সভাপতিত্ব করেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও শিক্ষক পরিষদের সম্পাদক মোশাররফ হোসেন। অনুষ্টানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান শফিকুল ইসলাম খান।

আরও বক্তব্য দেন, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: মাসুম মিয়া, ক্রীড়া শিক্ষক মাসুদ রানা। এ সময় বিদায়ী সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক চন্দনের পরিবারসহ অন্যান্য শিক্ষক, কর্মকতা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

সেই সঙ্গে বিদায়ী আবহ সংগীতের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এসময় বিদায়ী সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক চন্দন অশ্রুসিক্ত চোখে বিদায় নেন। উল্লেখ্য যে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুল হক চন্দন ২ অক্টোবর ১৯৯৩ যোগদান করেন। তিনি দীর্ঘ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। ১৫ জুন ২০২৫ ইং অবসর গ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৫, /রাত ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit