বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা, ভিডিও প্রকাশ!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, সোমবার (১৬ জুন) ইসরাইলি হামলায় ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) ভবন ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সরাসরি সম্প্রচার বন্ধ হয়ে যায়। 

ঘটনার একটি ভিডিও শেয়ার করে আল জাজিরা এবং ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরাইলি হামলার ঘটনা নিয়ে উপস্থাপক যখন টিভিতে সরাসরি সম্প্রচারে ছিলেন, তখনই একটি বিস্ফোরণ ঘটে। এসময় উপস্থাপককে সেখান থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
 

এর আগে, সোমবার সকালে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছিলেন, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিও ‘অদৃশ্য হতে চলেছে’। তেহরানের যে জেলায় সম্প্রচারকারী প্রতিষ্ঠানটি অবস্থিত, সেখান থেকে সরে যাওয়ার সতর্কতাও জারি করা হয়েছিল।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘ইরানি প্রচারণা এবং উসকানিমূলক মেগাফোন অদৃশ্য হতে চলেছে। কাছাকাছি বাসিন্দাদের সরিয়ে নেয়া শুরু হয়েছে।’ সোমবার ইসরাইলি সেনাবাহিনী তেহরানের উত্তরাঞ্চলীয় জেলা ৩-এর একটি অংশের বাসিন্দাদের ‘অবিলম্বে’ সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছিল যে তারা সেখানে বিমান হামলা চালানোর পরিকল্পনা করছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৫, /রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit