শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম

কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, সদ্য বিবাহিত আকাশের মরদেহ উদ্ধার

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১২০ Time View

শান্তা ইসলাম নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও সদ্য বিবাহিত রুহুল আমিন আকাশের নিথরদেহ ময়মনসিংহ বাইপাস সড়কের পাশে পড়ে থাকতে দেখে পথচারীরা। প্রাথমিক তথ্যমতে, তাঁর নাক-মুখ দিয়ে রক্ত বের হয়। অনেকের ধারণা এই মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু বলে মেনে নেওয়া যায় না।

আজ সোমবার (১৬জুন) সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে পথচারীরা তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার সকাল থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে মোঃ রুহুল আমিন আকাশের মৃত ছবি ও ভিডিও পোস্ট করে রহস্যজনক মৃত্যুর কারণ উদঘাটন করার দাবি জানান।

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বেলুয়াতলী গ্রামের হাফেজ মোহাম্মদ নওয়াব আলী ছেলে মোঃ রুহুল আমিন আকাশ। স্থানীয় বাসিন্দা নুরুল আমিন নাহিদ জানান, খুবই দুঃখজনক বিষয় হলো প্রায় ৪৫ দিন হয়েছে সে বিয়ে করেছে। সে দারুল আরকাম মাদ্রাসায় শিক্ষকতায় ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্টের পর তাঁকে চাকরি থেকে অব্যবহিত দেওয়া হয়। আমরা এলাকাবাসী দাবি জানাই প্রশাসনের কাছে এই হত্যার নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক বিচারের জন্য। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রশান্ত কুমার রায় ও সাংগঠনিক দেওয়ান রনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে পোস্ট করে জানান, আমরা দাবি জানাই—এই অকাল মৃত্যুর পেছনের রহস্য উদ্ঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হোক।

যে বা যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনা হোক। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ আকাশকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। কলমাকান্দা থানার ওসি মোঃ লুৎফুর রহমান জানান, পরস্পর লোক মারফত শুনেছি ময়মনসিংহের বাইপাস সড়কের পাশে রুহুল আমিন আকাশ নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বেলুয়াতলী গ্রামের বাসিন্দা।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৫, /রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit