বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

চৌগাছায় পাঁচ গ্রামে জলাবদ্ধতা দূরীকরণে স্মারকলিপি, ব্যবস্থা নিতে প্রশাসনের কমিটি গঠন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৮৩ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের পাঁচটি গ্রামে দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতা সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নিচ্ছে উপজেলা প্রশাসন। খালের পানিপ্রবাহে বাধা সৃষ্টির কারণে এই অঞ্চলে সৃষ্টি হওয়া জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। সোমবার (১৬ জুন) সকালে সিংহঝুলী ইউনিয়নের সিংহঝুলী, গরীবপুর, জাহাঙ্গীরপুর, জামালতা ও জগন্নাথপুর গ্রামের অর্ধশতাধিক বাসিন্দা চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এ সময় চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা ও জগন্নাথপুর গ্রামের বাসিন্দা মধু মিয়ার নেতৃত্বে গ্রামবাসীরা উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদানকারীরা জানিয়েছেন, এলাকায় ব্যক্তি মালিকানাধীন জায়গায় নিয়মবহির্ভূত ভাবে পুকুর খননের কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এর ফলে প্রতি বর্ষা মৌসুমেই ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি জলাবদ্ধতায় তলিয়ে যায়। জলাবদ্ধতা এখন পাঁচ গ্রামের মানুষের জন্য স্থায়ী দুর্ভোগে পরিণত হয়েছে। তাই তারা দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদেরকে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে স্মারকলিপি গ্রহণের পরপরই চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, উপজেলা প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, বিআরডিবি কর্মকর্তা ওলিয়ার রহমান এবং চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম জানান, “গ্রামবাসীর দীর্ঘদিনের কষ্ট ও সমস্যার কথা গুরুত্বসহকারে বিবেচনা করে আমরা দ্রুত ব্যবস্থা নেব। কমিটির সদস্যরা সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন। সেই সাথে পানি নিষ্কাশনের উপযুক্ত উপায় খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৫, /রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit