বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

আমিরাতে মধ্যাহ্ন কর্মবিরতি শুরু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : তীব্র গ্রীষ্মের দাবদাহে কর্মরত শ্রমিকদের সুরক্ষায় আবারও কার্যকর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বাধ্যতামূলক মধ্যাহ্ন কর্মবিরতি আইন। ১৫ জুন থেকে শুরু হয়ে এ কর্মবিরতি চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ে প্রতিদিন দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা আকাশের নিচে কোনও শ্রমিককে কাজ করাতে পারবে না কোনও প্রতিষ্ঠান।

প্রতিবছরের মতো এবারও আমিরাতের মানবসম্পদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয় এই আইন কার্যকর করেছে। চলতি বছরে এটি ২১তম বার বাস্তবায়ন হচ্ছে।

বছরের মাঝামাঝি সময় থেকে আমিরাতে তাপমাত্রা চরমে পৌঁছে যায়। কখনও কখনও এটি ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এমন গরমে হিট স্ট্রোক, দেহে পানিশূন্যতা, এমনকি জীবনহানির ঝুঁকি পর্যন্ত থাকে। শ্রমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত, যা ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এ আইন লঙ্ঘন করলে রয়েছে কঠোর জরিমানা। কোনও কোম্পানি যদি এই সময়ের মধ্যে শ্রমিকদের দিয়ে কাজ করায়, তবে প্রতি শ্রমিকের জন্য ৫,০০০ দিরহাম (প্রায় ১.৬৭ লাখ টাকা) জরিমানা গুনতে হবে। একাধিক শ্রমিক থাকলে জরিমানার অঙ্ক বেড়ে সর্বোচ্চ ৫০,০০০ দিরহাম (প্রায় ১৬.৭ লাখ টাকা) পর্যন্ত হতে পারে।

মধ্যাহ্ন কর্মবিরতির আওতায়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে ছায়াযুক্ত জায়গায় বিশ্রামের ব্যবস্থা করতে হবে। তাছাড়া, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা এবং পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম রাখাও বাধ্যতামূলক।

গরমের সময়ে শুধু খোলা জায়গায় কাজ নয়, গ্যারেজ ও গাড়ি মেরামতের কাজেও ব্যাপক চাপ পড়ে। অনেক যানবাহন গরমের কারণে হিট হয়ে যাচ্ছে, ফলে এসব স্থানে কর্মীদের চাপ আরও বাড়ে।

এদিকে, এই আইনের প্রতি বাংলাদেশ মিশন ও প্রবাসীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৫, /রাত ৮:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit