সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে যা বলেছে তুরস্ক, ফ্রান্স, জার্মানি ও ইরাক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক : রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, কেবল কূটনীতিই ইরান ও ইসরায়েলের মধ্যকার “উদ্বেগজনক” সংঘাত থামাতে পারে। তুরস্কের সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে। ফ্রান্স : ইরানের পারমাণবিক কর্মসূচিকে ইসরায়েল ও ইউরোপের নিরাপত্তার জন্য “হুমকি” বলে মন্তব্য করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ নোয়েল ব্যারোট।

জার্মানি : জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস বলেছেন যে, তেহরানের উচিত অবিলম্বে “ইসরায়েলের বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা” বন্ধ করা। তিনি আরও বলেছেন, ইরানের “অবশ্যই পারমাণবিক অস্ত্র তৈরি কর্মসূচি বন্ধ করতে হবে”।

ইরাক: ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বাগদাদে অবস্থানরত ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বলেছেন যে, ইরানের ওপর ইসরায়েলের হামলা “ইরাক এবং তার আশেপাশের অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি”।

সূত্র : বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুন ২০২৫, /বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit