বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

প্রতিটি সংসদীয় আসনে ঐক্যের ভিত্তিতে ইসলামী দলের একজন প্রার্থী হবে–মাওলানা জালালুদ্দীন আহমদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৬৪ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : ইসলামী সমমনা দলগুলো ঐক্যমত হয়ে প্রতিটি সংসদীয় আসনে ইসলামী দল থেকে একজন করে প্রার্থী হবে। তাহলে ইসলামী সরকার গঠন করা সম্ভব হবে। শরীয়তপুর জেলা সমমনা ইসলামী দলসমূহের নেতৃবৃন্দকে নিয়ে ১৫ জুন রোববার দুপুর ১২টায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলনা জালালুদ্দীন আহমদ এ কথা বলেন।তিনি আরো বলেন, ৭১’র মুক্তিযুদ্ধ হয়েছে ইসলামের আদর্শের ভিত্তিতে। আমাদের অবহেলার কারণে সেই বিজয় ছিনতাই হয়েছে। তার ফলশ্রুতিতে ৭২ এর সংবিধান ভারতের সংবিধানকে অনুসরণ করে তৈরী হয়েছে। ২৪ সালের ৫ আগস্টের বিজয়ও এবার ছিনতাই হতে চলেছে। এখন যদি ইসলামী সমমনা দলগুলো ঐক্যমত না হতে পারি তাহলে এই বিজয়ও ছিনতাই হয়ে যাবে। আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। এখন সময় হয়েছে আমাদের ঘুরে দাঁড়াবার। কেন্দ্রীয় মহাসচিব আরো বলেন, আমাদের ঐক্যের পথে বাধা হয়ে দাঁড়ায় পার্শ্ববর্তীদেশ ভারত। আমাদের কাছে তাদের ফোন আসে। তারা আমাদের ঐক্য না হওয়ার জন্য দিক নির্দেশনা দেন। তারা জানে ইসলামী সমমনা দলগুলোর ঐক্য হয়ে গেলে ওনাদের খানা থাকবে না। এছাড়াও অন্যান্য বড় রাজনৈতিক দল এই ঐক্য চায় না। ইতোমধ্যে তাদের লাফঝাপ শুরু হয়ে গিয়েছে।

আমার প্রতিও প্রস্তাব এসেছে শরীয়তপুরে আমাকে সংসদীয় আসন ছেড়ে দিবে। আসলে আমরা শর্টকাট এমপি হতে চাই না। কারো ছায়াতলে থাকতে চাই না। আমরা ইসলাম নিয়ে আগাতে চাই। ইসলাম নিয়ে বাঁচতে চাই। যারা মাজারপন্থী তারা রাজনীতি করে না। তবে তাদেরও অনেক ভক্ত মুরিদান থাকে। আমরা তাদের সাথেও ঐক্য করব। আগামী নির্বাচনে আমরা ঐক্যের ভিত্তিতে সরকার গঠন করব। ইসলামী দলের মধ্যে কওমী ও আলীয়া ভিত্তিক দুইটি ভাগ রয়েছে। আমাদের এই প্রাচীর ভেঙ্গে ঐক্য গড়তে হবে।

মাওলানা শাব্বির আহমদ উসমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চলের টিম লিডার মাওলানা খলিলুর রহমান, শরীয়তপুর জেলা শাখা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রর হাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি খবির উদ্দিন, মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা শফিউল্লাহ খান, ইসলামী আন্দোলনের সভাপতি এস.এম. আহসান হাবীব, শরীয়তপুর উলামা পরিষদের সভাপতি মাওলানা আবু বকর, বাংলাদেশ ফরায়েি আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুর রহমান খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, হেফাজতে ইসলামের সেক্রেটারি মাওলানা উদরিস কাসেমী, মুফতি তোফায়েল আহমেদ কাসেমী জেলা জামায়াতের নায়েবে আমীর কে.এম. মকবুল হোসাইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা মাসউদুর রহমান, মাওলানা মুঈনুদ্দিন কাসেমী, হাফেজ দবির হোসেন শেখ, মাওলানামুসলিম উদ্দিন, মাওলানা শহিদুল ইসলাম, খন্দকার ইকবাল হোসেন, মাওলানা সুলতান আহমদ, এসএম ফারুক হোসেন প্রমূখ।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৫, /দুপুর ১:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit