রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শত বছরের পুরোনো ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা বদল, সম্ভাবনার পাশাপাশি জেগেছে শঙ্কাও স্নাতক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ৫টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা: দেশ ও জাতির সমৃদ্ধি কামনা মোরা একই বৃন্তে দুটি কুসুম-হিন্দু মুসলমান,দুর্গাপুরের সম্প্রীতি অটুট থাকবে : ভূমি প্রতিমন্ত্রী ইউটিউব চ্যানেল খুললেন রাজপাল যাদব কাল থেকে মাঠে গড়াচ্ছে নারী এশিয়ান কাপ ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি ‘কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু’ আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী

ইসরায়েল হামলা বন্ধ করলে আমরাও থেমে যাব: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা থামাবে।

রবিবার তেহেরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইসরায়েলের হামলার পর এই প্রথমবারের মতো জনসম্মুখে এলেন আরাগচি। 

তিনি বলেন, ইরানের সাথে আমেরিকার পারমাণবিক চুক্তি হোক তা চায় না ইসরায়েল।

এ সময় পারমাণবিক অস্ত্রের বিষয়ে ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে আরাগচি বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস হলো পারমাণবিক অস্ত্র রাখা যাবে না।”

তিনি আরও বলেন, “যারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচির অধিকার থেকে ইরানকে বঞ্চিত করতে ইচ্ছুক, তাদের তা করার কোনও অধিকার নেই।”

যুক্তরাষ্ট্রের সাথে আজকের ষষ্ঠ দফা আলোচনার বিষয়ে আরাগচি বলেন,  “ইরান ‘আমেরিকানদের প্রয়োজনীয় আশ্বাস দিতে প্রস্তুত।”

তিনি বলেন, “পূর্ববর্তী দফাগুলোর আলোচনায় আমেরিকানরা বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেছিল, যা আমাদের কাছে সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য ছিল না। আমরা আমাদের প্রতিক্রিয়া এবং দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছি এবং আমাদের একটি পাল্টা প্রস্তাব উপস্থাপন করার কথা ছিল। আমাদের প্রস্তাব আমেরিকানদের সাথে একটি সর্বাত্মক চুক্তির দরজা খুলে দিতে পারত।”

আরাগচির মতে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক অগ্রগতির বিরোধী ইসরায়েল ।

তিনি আরও বলেন, “এটি এখন সুস্পষ্ট হয়ে গেছে যে, ইহুদিবাদী সত্তা আমাদের যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি বা কূটনৈতিক সমাধানে পৌঁছাতে দেখতে রাজি নয়।” সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/১৫ জুন ২০২৫, /বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit