বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

১৯ হাজার ব্যাগ রক্তদানে উই ফর ইউ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের রক্তদানকারী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উই ফর ইউর ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ জুন) সকালে উপজেলার পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম মো. সায়েমের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মো.জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।  

এতে বিশেষ অতিথি ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোশাররফ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ, উই ফর ইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন ও উই ফর ইউর বার্ষিক স্মরণিকার সম্পাদক নোমান শিবলু ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রক্তদানে যে আনন্দ পাওয়া যায়, তা অন্য কিছুতে নেই। দল যার যার উই ফর ইউ সবার। ফেনী-নোয়াখালীর ভয়াবহ বন্যাকালীন সময় পানি বন্দী পরিবারের মাঝে খাবার বিতরণ ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে সংগঠনটি।  রক্তদানে মানুষ বাঁচানোর এই আনন্দ হাজার বছর ছুঁয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেন সবাই।    

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী রক্তদানকারী সামাজিক সংগঠন উই ফর ইউ ২০১০ সালের ৫ মে প্রতিষ্ঠা হয়। এরপর থেকে ১৯ হাজার ব্যাগ রক্তাদানের মধ্যদিয়ে ১৬তম বর্ষে পদার্পণ করে। রক্তদান ছাড়াও সমাজের অসহায় হতদরিদ্রের পাশে দাঁড়ায় সংগঠনটি। মানুষের পাশে দাঁড়ানো এ সংগঠনটি একাধিকবার সম্মাননা পেয়েছে। নোয়াখালী ছাড়াও ঢাকা,চট্রগ্রাম, নারায়ণগঞ্জ, ফেনী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।  

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৫, /দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit